নিউজ

Swasthya Sathi: বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে ভর্তির পর রোগ নির্ণয়ে ৫ হাজারের বেশি খরচ নয়, ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে নতুন নির্দেশিকা

বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা পেতে হিমশিম খাচ্ছিলেন রোগী ও তার পরিবারের সদস্যরা। বিশেষ করে স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরিষেবা পেতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। একাধিক জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন রকমের অভিযোগ। কেউ বলছেন, কোথাও বা বেড নেই, আবার কোথাও ডাক্তারের সমস্যা। অনেকে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও আর বেড থাকা সত্ত্বেও হাসপাতালে রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না। এবার এই অভিযোগের ভিত্তিতেই কড়া পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্য সরকার।

স্বাস্থ্যসাথী চিকিৎসা বীমায় একটি নির্দিষ্ট খরচের মাপকাঠি বেঁধে দিল পশ্চিমবঙ্গ সরকার। রোগীকে যে কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পর ক্লিনিক্যাল পরীক্ষা সহ ৫ হাজার টাকার বেশি খরচ করতে পারবে না৷ এদিন হুঁশিয়ারির সুরে স্পষ্ট জানিয়েছেন রাজ্য সরকার ।

স্বাস্থ্য ভবনের নতুন নির্দে অনুযায়ী, রোগীকে হাসপাতালের্তির পর একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করিয়ে বিল ধরিয়ে দেওয়া চলবেনা। একজন রোগীর সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত টেস্ট করা যাবে আর সেই সময় পর্যন্ত বেড চার্ড অনুমোদন করা যাবে। দ্রুত রোগ নির্ণয় করে রোগীকে প্যাকেজের আওতায় আনতে হবে। এই পদ্ধতি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য ভবন।

উল্লেখ্য, স্বাস্থ্যসাথীর আওতায় বর্তমানে ১৯০০ টি বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবস্থা মজুত করা হয়েছে। মঙ্গলবার অ্যাডভাইজরি প্রকাশ্য করে সাফ বলা হয়েছে, রাজ্যের একাধিক নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করানোর পর বিনাকারণে একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করে যায়। যার দরুণ সঠিক সময়ে রোগীর চিকিৎসাও শুরু হয় না, বদলে রাজকোষ থেকে প্রচুর টাকা বেরিয়ে যায় আর রোগীও সুস্থ হয়না।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা তথা চিকিৎসক অজয় চক্রবর্তী বলেছেন, ‘স্বাস্থ্যসাথী বীমা রাজ্যের একটি অনন্য কর্মসূচী। একে আরও সুচারু করতে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। হিসেবকে সহজ করতেই এই ব্যবস্থা। ‘ পাশাপাশি নতুন নির্দেশিকার নতুন উপদেশাবলী প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। যেখানে বলা হয়েছে, সরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করাতে বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। আর যদি কোনো রোগীর এই কার্ড না থাকে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্ব নিয়ে এই কার্ড করে দিতে হবে।

  

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026