অরূপ মাহাত: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গতকাল সন্ধ্যায় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়। পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলভাগ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীঘা, মন্দারমনি, শঙ্করপুর এলাকায় আমন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সুন্দরবন এলাকার সাগরদ্বীপ, নামখানা, বকখালি এলাকায় সরাসরি আছড়ে পড়েছিল বুলবুল। এই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। অসংখ্য বাড়ি ভেঙে গেছে ঝড়ের দাপটে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ। সরকারের তরফে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। ফলে সাধারণ মানুষের প্রয়োজনে রাজ্যকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিল কেন্দ্র।
আরও পড়ুন : ‘নন্দীগ্রাম দিবসে’ শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুলবুল বিধ্বস্ত এলাকার জনজীবন স্বাভাবিক করতে কেন্দ্রের তরফে সব ধরনের সাহায্যের আশ্বাস দিল প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটের উত্তর দিতে গিয়ে আজ একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বিপর্যস্ত এলাকার পুনর্গঠন ও জীবনযাত্রা স্বাভাবিক করতে ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছে কেন্দ্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…