নয়ন ঘোষ : অযোধ্যা বিতর্কের অবসান হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দিয়েছেন অযোধ্যার বিতর্কিত জমি মামলার। এই রায়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত জমিতে তৈরি হবে রাম মন্দির, আর মসজিদ তৈরির জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন প্রশ্ন কবে তৈরি হবে রাম মন্দির? কবে খুলবে রামলালা মন্দিরের দরজা? বিশেষ সূত্রের খবর রাম মন্দির তৈরি হতে এখনও বছর চারেক সময় লাগতে পারে। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে খবর, সোমনাথ মন্দিরের মতোই অযোধ্যায় রাম মন্দিরের নকশাও তৈরি হয়ে আছে। তৈরি হয়ে আছে একাধিক শিলার কাজ। তবুও মন্দির তৈরীর কাজ শেষ হতে এখনও বছর চারেক সময় লাগতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন দেশের শীর্ষ আদালতের রায় মেনে মসজিদের জন্য বিকল্প জমি খুঁজে বের করা সহ বিভিন্ন প্রশাসনিক পর্ব মেটাতে ডিসেম্বর মাস বেরিয়ে যাবে। তারপরেই শুরু হবে রাম মন্দির তৈরীর কাজ। আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ ২০২৪ সালের মধ্যেই রাম মন্দির নির্মাণ কাজ শেষ করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…