নিউজ

৩৭০ ধারা এবং রাম মন্দিরের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে : নরেন্দ্র মোদী

নাগরিকত্ব সংশোধনী আইনের এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন যে হিংস্রতার নিদর্শন পাওয়া গেছে তার সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার উত্তরপ্রদেশের একটি সভায় বলেন, এই বিষয়ে তাদের একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল। লখনউ অটল বিহারী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যে বলেন, “যে সমস্ত লোকেরা জনসাধারণের সম্পত্তি ক্ষতিগ্রস্থ করেছে এবং বিক্ষোভের নামে হিংস্রতার পরিচয় দিয়েছে তাদের নিজেদের কাজ সম্পর্কে বিবেচনা করা উচিত ছিল।”

ভাল রাস্তা, পরিবহন ব্যবস্থা আমাদের অধিকার এবং এটি রক্ষা করা আমাদের দায়িত্ব। শিক্ষা আমাদের যেমন অধিকার তেমনই শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আমাদের কর্তব্য। সুরক্ষিত পরিবেশ আমাদের অধিকার, তবে নাগরিকদেরও পুলিশের কাজের প্রতি সম্মান জানানো কর্তব্য।

আরও পড়ুন : জঘন্য কাছ যোগী পুলিশের, CAA বিরোধী বিক্ষোভে সম্পত্তি ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

তিনি আরও বলেন, “৩৭০ ধারা এবং রাম মন্দিরের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পথ পরিষ্কার করা হয়েছে। ১৩০ কোটি ভারতীয়রা আত্মবিশ্বাসের সাথে এই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। সংসদে পাস হওয়া এই আইনটির প্রতিবাদে উত্তরপ্রদেশ জুড়ে ১৮ জন মারা গেছে। আরও জানা গেছে যে বিক্ষোভকারীরা রাজ্যটির সাতটি জেলায় প্রায় ১০০ কোটি টাকার সরকারি সম্পদের ক্ষতি করেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে বিক্ষোভ চলাকালীন সম্পদের ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করেছেন। এই কমিটিকে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের উপর জরিমানা করার দায়িত্বও দেওয়া হয়েছিল। যদি তারা টাকা দিতে না পারে তবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। উত্তর প্রদেশের ডিজিপি ওপি সিং বলেছেন, বিক্ষোভের ঘটনায় পুলিশ ৮৬৫ জনকে গ্রেপ্তার করেছে এবং ১৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026