নিউজ

আজ বছরের শেষ বলয়গ্রাস, মেঘলা আকাশে কলকাতায় আংশিক সূর্যগ্রহণ

আজ বিশ্ববাসী দেখতে পাবে বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ কিন্তু মেঘলা আকাশের কারণে গ্রহণের দেখা মিলবে কিনা সে বিষয়ে সংশয় আছে। বলয়গ্রাস হলেও কলকাতায় দেখা যাবে আংশিক। তবে যদি আকাশ পরিষ্কার থাকে তবেই কলকাতা থেকে গ্রহণ দেখতে পাবে মানুষ। পশ্চিমবঙ্গ সহ গোটা বিশ্বে দেখা যাবে সূর্যগ্রহণ। সকাল ৭ টা ৫৯ মিনিট থেকে সকাল ১০টা ৩০মিনিট পর্যন্ত। যার রেশ থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।

আরও পড়ুন : কাল সূর্যগ্রহণ, সৌরবিজ্ঞানীদের কাছে একটি বিশেষ দিন

ভারতের বেশিরভাগ রাজ্যগুলিতে বলয়গ্রাস দেখা গেলেও কোলকাতায় দেখা যাবে সূর্যের আংশিকগ্রহন। জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণ মানুষকে কিছু সাবধানতা অবলম্বন করতে বলেছেন। তারা জানিয়েছেন গ্রহন দেখার জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে, নয়তো অতিবেগুনি রশ্মি ও ইনফ্রারেড রশ্মির আঘাতে রেটিনার সমস্যা হতে পারে। যেতে পারে দৃষ্টিশক্তিও। কোনভাবেই খালি চোখে দেখা যাবে না সূর্য গ্রহন। এতে চোখের ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সোলার ফিল্টার, অ্যালুমিনিয়াম মিলার ফিল্ম এবং দৃশ্যমানতা যুক্ত কালো পলিমার ও গ্রহন দেখার জন্য যেসব চশমা পাওয়া যায় তা দিয়ে গ্রহণ দেখা যেতে পারে। বলয়গ্রাস সূর্যকে অনেকটা আংটি বা বালার মতো দেখতে লাগে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026