নিউজ

লকডাউনে কীভাবে মেটাবেন বিদ্যুতের বিল? জেনে নিন নতুন নিয়ম

সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। সরকারের তরফ থেকে বারবার ঘোষণা করা হয়েছে বাড়ির বাইরে না বেরোতে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের বিল কিভাবে মেটানো সম্ভব এই নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়া সকলে অনলাইনে বিল দেওয়াতে অভ্যস্ত নয়। যেহেতু দেশে চলছে দীর্ঘমেয়াদি লক ডাউন তাই সকল প্রশ্নের অবসান ঘটিয়ে সিএসসি জানাল কিভাবে দেওয়া হবে গ্রাহকদের বিদ্যুতের বিল।

জানা গিয়েছে, দেশে কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলে বিদ্যুতের বিল দেওয়ার কিছু নিয়ম রয়েছে। দেশে যেহেতু জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই গত বছর মার্চ মাসের বিল অনুযায়ী তৈরি হবে এইবছর মার্চের বিল। অর্থাৎ প্রভিশনাল ইলেকট্রিক বিল দেওয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়মেই এগোবে CESC। এছাড়া যাদের কোনোরকম রিডিং নেওয়া নেই তাদের ক্ষেত্রে শেষ ছয় মাসের রিডিং-য়ের গড় প্রস্তুত করে তৈরি করা হবে বিদ্যুতের বিল।

CESC জানিয়েছে, এই বিলের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে মোবাইলে এসএমএসের মাধ্যমে। যাদের ব্যাংক্ থেকে টাকা কাটানো হবে তাদেরও এসএমএস যাবে। লক ডাউনের পর যখন রিডিং নেওয়া হবে তখন প্রভিশনাল বিলের ইউনিট বাদ দিয়ে বাকি ইউনিটের টাকা যোগ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026