নিউজ

লকডাউনের সময় গাড়ি ও মোটরসাইকেল নিয়ে বাইরে বেরোলে মানতেই হবে এই নিয়মগুলি

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকলেও ২০ এপ্রিলের পর কিছু কিছু বিষয়ে ছাড় পাওয়া যাবে বলেও জানিয়েছিলেন তিনি। সেইমতো গতকাল কেন্দ্রের তরফে ২০ এপ্রিলের পর থেকে কি কি বিষয়ে ছাড় পাওয়া যাবে সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর মধ্যে আছে গাড়ি বা মোটরসাইকেল নিয়ে বেরোনোর কিছু নিয়মও।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০ এপ্রিলের পর থেকে দেশের যে এলাকা গুলো হটস্পট হিসেবে চিহ্নিত হয়নি সেখানে মানুষ মেডিক্যাল ইমার্জেন্সি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বেরোতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। এজন্য নিজের গাড়ি বা মোটরসাইকেল নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

নিয়মে বলা হয়েছে যে, ব্যক্তিগত চারচাকা গাড়িতে কেবলমাত্র দুজন সফর করতে পারবেন। একজন ড্রাইভারের সিটে, অপরজন পিছনের সিটে। মোটরসাইকেল ও স্কুটারে একজন করেই সফর করতে হবে। একজনের বেশি মোটরসাইকেল বা স্কুটারে সফর করা যাবেনা। জরুরি পরিষেবার গাড়ির ক্ষেত্রেও কিছু নিয়ম আনা হয়েছে। জরুরি পরিষেবার গাড়ি গুলির ক্ষেত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতার ৩০-৪০ শতাংশ যাত্রী নেওয়া যাবে। অফিসে প্রবেশের আগে গাড়িগুলিকে ভালো করে স্যানিটাইজ করার নির্দেশও দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026

আগামী সপ্তাহে টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ! জরুরি কাজ থাকলে তড়িঘড়ি সেরে ফেলুন

ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী…

May 18, 2026

রেকর্ড পতন! ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের বড় ধাক্কার মুখে ভারতীয় মুদ্রা। সোমবার বাজার…

May 18, 2026

কম বিদ্যুৎ পুড়লেও গুনতে হবে মোটা বিল! এবার বাড়তে পারে ইলেকট্রিসিটি খরচও

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হতে পারে বিদ্যুতের বিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম…

May 18, 2026

প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য এলো বড় সুখবর। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব…

May 18, 2026

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026