দিল্লির এক জোমাটো ডেলিভারি বয়ের সম্প্রতি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ১৯ বছর বয়সী ওই পিৎজা ডেলিভারি বয় ৭২ টি পরিবারকে খাবার ডেলিভারি করেছে। ১২ এপ্রিল পর্যন্ত সে ডেলিভারি দিয়েছে বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসার পর থেকেই নতুন করে দিল্লিতে আতঙ্ক ছড়িয়েছে। ওই ডেলিভারি বয়ের থেকে সেই পরিবারগুলোতে সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
ওই ডেলিভারি বয় দিল্লির হাওস খাস, মালব্য নগর এবং সাবিত্রী নগরের ৭২ টি পরিবারকে শেষ ১৫ দিনে খাবার ডেলিভারি করেন। এখন সেই ৭২ টি পরিবারের সবাইকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে এবং সেই পরিবারগুলির উপর নজর রাখা হচ্ছে।
বর্তমানে ওই আক্রান্ত ডেলিভারি বয়কে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর সাথেই ওই ডেলিভারি বয়ের সংস্পর্শে আসা ২০ জন সহকর্মীকেও কোয়ারান্টাইন রাখা হয়েছে, তাঁদের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা তার জন্য পরীক্ষা করা হবে। ওই ডেলিভারি বয় রেস্তোঁরা থেকে নিয়মিত ডেলিভারি করত, সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।
জোমাটো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কোনো কর্মীই জেনেশুনে একাজ করেনি, তারা জানলে উপযুক্ত ব্যবস্থা নিত বলে জানিয়েছেন। এরসাথে তারা এটাও বলেছেন যে ওই আক্রান্তের বিদেশ যাত্রার কোনো রেকর্ড নেই, সম্ভবত কোনো করোনা আক্রান্তের বাড়িতে ডেলিভারি দেবার সময়ই তার সংক্রমণ ঘটতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…