নিউজ

ভোটার কার্ডের মতো পরিচয় পত্র হিসাবে গ্রহনযোগ্য হবে রেশন কার্ড

বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দরিদ্র মানুষদের জন্য একগুচ্ছ প্রকল্পের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ২০১৬ সালের ২৮ শে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটি প্রকল্পের উদ্বোধন হয় যা খাদ্য সাথী প্রকল্প নামে পরিচিত। রাজ্যের দরিদ্র এবং বঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের উদ্দেশ্য এবং এই পরিবার গুলি যাতে তাদের সামর্থ্য অনুযায়ী খাদ্যশস্য কিনতে পারে এই কথা গুলি মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়।

রাজ্য সরকারের এই খাদ্যসাথী প্রকল্পে প্রায় ৮ কোটি জনগণ ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে পিডিএস দ্রব্য পেয়ে থাকেন। এই প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ৭.৫ কোটি অর্থাৎ জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ ২ টাকা কেজি দরে চাল ও গম পেয়ে থাকেন এবং ৫০ লাখ মানুষ বাজারে দামের অর্ধেক দামে খাদ্যশস্য পায়।

৮ কোটি দরিদ্র এই সুবিধা পাওয়ার পরেও রাজ্যের বেশ কিছু জনগণ বঞ্চিত হয়েছে এই প্রকল্প থেকে। বাতিল পড়ে যাওয়া মানুষদের চাহিদার কথা মাথায় রেখে এবং তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নতুন করে আবার ডিজিটাল রেশন কার্ড চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। এই কার্ডের মাধ্যমে সস্তায় দেওয়া হবে নন-পিডিএস দ্রব্যগুলি। শুধুমাত্র রেশন পাওয়ার ক্ষেত্রে নয় এবার থেকে পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে এই কার্ডটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026