নিউজ

শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ! সুজিত উইলসনকে মৃত অবস্থায় উদ্ধার করলো উদ্ধারকারীরা

তামিলনাড়ু : গত ২৫ শে অক্টোবর এই দিন তামিলনাড়ুর তিরুচিলাপল্লী জেলার নাড়ুকাত্তুপট্টিতে একটি পরিত্যক্ত বোরওয়েতে একটি তিন বছরের ছেলে আটকে পড়ে। শুক্রবার সন্ধ্যে বিকালে সুজিত উইলসন নামে এই বাচ্চা ছেলেটি বাড়ির কাছে খেলতে খেলতে বোরওয়েলে পড়ে যায়। বিশেষজ্ঞদের সহায়তায় ২৫ জন উদ্ধারকর্মীর একটি দল উদ্ধারকার্য শুরু করেছিল।

গতকাল যেই বোরওয়েলে বাচ্চাটি আটকে পড়ে তার থেকে তিন মিটার দূরে একটি নতুন বোরওয়েল ড্রিলিংয়ের মাধ্যমে বাচ্চাটির কাছে অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলো উদ্ধারকারীরা। তবে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। আজ, মঙ্গলবার সকালে সুজিত উইলসন মারা গেছে বলে ঘোষণা করে সরকারি কর্মকর্তারা।

গত রাতে সরকারি কর্মকর্তারা বলেছিলেন যে ছেলেটিকে উদ্ধার করতে আরও 12 ঘন্টা সময় লাগবে। কিন্তু বোরওয়েলের মধ্য থেকে একটি দুর্গন্ধযুক্ত গন্ধ পাওয়ায় কর্তৃপক্ষ ছেলেটি মৃত বলে ঘোষণা করে। সুজিতের দেহটি বোরওয়েলের অভ্যন্তরে নষ্ট হয়ে গিয়েছিল। মৃত দেহটি উদ্ধার করার পর বোরওয়েলের খনন প্রক্রিয়াটি বন্ধ করা হয়।সুজিত উইলসনের মরা দেহটি উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।

পরিবহন বিভাগের প্রধান সচিব জে রাধাকৃষ্ণান বলেন, “২ বছরের ছেলের মৃতদেহ এখন পচা অবস্থায় রয়েছে। আমরা তাকে উদ্ধার করার যথাসাধ্য চেষ্টা করেছি তবে দুর্ভাগ্যক্রমে যে বোরওয়েতে শিশুটি পড়েছিল তার থেকে দুর্গন্ধ আসতে শুরু করায় খনন প্রক্রিয়া বন্ধ করি।” পাথুরে অঞ্চল এবং জটিল পদ্ধতির কারণে উদ্ধারকার্যের অগ্রগতি ধীর ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026