ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিশাল স্কিম! পোস্ট অফিসে মাসে মাত্র ৫০০০ টাকা করে রেখে পেয়ে যান ৩.৬ লক্ষ টাকা

সকলেই তাদের সঞ্চিত অর্থ রাখতে ব্যাংকই বেছে নেয়। কিন্তু ব্যাংকের থেকেও অনেক ভালো স্কিম আছে ভারতীয় পোস্ট অফিসের। তেমনই একটি স্কিম হলো ‘রেকারিং ডিপোজিট’। ‘রেকারিং ডিপোজিট’ হলো এমন একটি স্কিম যেখানে গ্রাহক প্রতিমাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য জমাতে পারে। ব্যাংকের ক্ষেত্রে এই সময়টা অনির্দিষ্টকাল হলেও , পোস্ট অফিসের ক্ষেত্রে এই সময়টা সর্বোচ্চ ৫ বছর। অর্থাৎ পোস্ট অফিসে ‘রেকারিং ডিপোজিট’ ১ থেকে ৫ বছরের জন্যেই করা যাবে।

কিন্তু হিসেব করলে দেখা যায়, ব্যাংক ‘রেকারিং ডিপোজিট’ এ যত শতাংশ সুদ দেয়, পোস্ট অফিস তার থেকে অনেকটাই বেশি দেয়। ব্যাংক গুলির মধ্যে SBI এবং HDFC তে ‘রেকারিং ডিপোজিট’ এ সুদের হার সবচেয়ে বেশি, যথাক্রমে ৬.২৫ এবং ৬.৭৫ শতাংশ করে। পোস্ট অফিসের ত্রৈমাসিক কম্পাউন্ড ‘রেকারিং ডিপোজিট’ স্কিমে সুদ মেলে ৭.২ শতাংশ করে। ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, পোস্ট অফিসে একজন মাত্র ১০ টাকা দিয়ে ‘রেকারিং ডিপোজিট’ অ্যাকাউন্ট খুলতে পারবে, এবং ৫ এর গুনিতক হিসেবে টাকা জমাতে পারবে। একজন যদি ১০ টাকা করে ৫ বছর অর্থাৎ ৬০ মাস ‘রেকারিং ডিপোজিট’ এ টাকা রাখে তাহলে ৬০ মাস পরে দিয়ে তার মোট আমানতের পরিমাণ দাঁড়াবে ৭২৫.০৫ টাকা।

পোস্ট অফিসের ‘রেকারিং ডিপোজিট’ স্কিমে যেভাবে মোট আমানতের পরিমাণ হিসেব হয়-

আপনি প্রতিমাসে যে নির্দিষ্ট টাকাটা রাখছেন তাকে ১০ দিয়ে ভাগ করে ভাগফলটিকে ৭২৫.০৫ দিয়ে গুণ করলেই ৫ বছর পর আপনার মোট আমানতের পরিমাণ পেয়ে যাবেন। কেউ যদি ৭৫০ টাকা করে মাসে জমায় তাহলে, ৭৫০/১০=৭৫; ৭৫*৭২৫.০৫=৫৪৩৭৮.৭৫ টাকা হবে মোট আমানতের পরিমাণ।

এই স্কিমে ৫০০০ টাকা করে প্রতি মাসে জমা করলে ৫ বছরে মোট আমানত দাঁড়াবে ৩,৬২,৫২৫ টাকায়।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026