আসন্ন উপনির্বাচন নিয়ে নিজের নিজের কৌশল স্থির করছে রাজ্যের প্রথম সারির রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে প্রবল ভাবে উঠে আসছে বিজেপি। তাই উপনির্বাচনে জেতার জন্য প্রাণপণ লড়াই দেওয়ার চেষ্টায় রয়েছে গেরুয়া শিবির। প্রার্থী বাছাইয়েও যত্নশীল তারা। অন্যদিকে শাসক দল তৃণমূলের কাছে এই উপনির্বাচন শক্তি যাচাইয়ের নির্বাচন। এরই মাঝে ভেসে থাকার চেষ্টা করছে বাম ও কংগ্রেস। ইতিমধ্যে খড়গপুরে কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছে বাম। কিন্তু কংগ্রেসের এক সিদ্ধান্তে নির্বাচনী সমীকরণ নিয়ে জল্পনা শুরু রাজনৈতিক মহলে।
কংগ্রেসের তরফে তৃণমূলকে সমর্থনের খবর ছড়িয়ে পড়তেই শুরু রাজনৈতিক লাভ লোকসানের অঙ্ক কষা। বিরোধী দলনেতা আব্দুল মান্নান সনিয়া গান্ধীর কাছে বার্তা পাঠিয়েছেন তৃণমূলকে সমর্থন করতে চেয়ে। খড়গপুর কেন্দ্রে কার্যত তৃণমূলের সাথে জোট করার অনুমতি চেয়েছেন তিনি। একদা কংগ্রেসের গড় খড়গপুরে বিজেপিকে রুখতে তৃণমূলের সাথে জোট করতে চান বলে জানিয়েছেন আব্দুল মান্নান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…