পশ্চিমবঙ্গে প্রথম আক্রান্ত নবান্নের আমলার ছেলে ওই তরুণ এবার করোনার প্রকোপ থেকে স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কতৃপক্ষ। লন্ডন থেকে ফেরার কিছুদিন পর জানা যায়, ওই তরুণ করোনা আক্রান্ত। এর আগে তিনি লন্ডনে একটি পার্টিতে যোগদান করেন যেখানে আরও কয়েকজন যুবক যুবতীর দেহে কোভিড-১৯ এর নমুনা মিলেছে। এরপর দেশে ফিরে ওই তরুণের বিমানবন্দর থেকে থার্মাল স্ক্যানিংয়ে করোনার উপসর্গ ধরা না পড়লেও তাকে বিমানবন্দর কতৃপক্ষ বেলেঘাটা আইডিতে যাওয়ার নির্দেশ দেয়।
তা অমান্য করে ওই তরুণ ‘দায়িত্বজ্ঞানহীন আচরন’ এর মতো শপিং মলে ঘুরে বেড়ান। ওই তরুণের মা নবান্নের উচ্চপদস্থ আমলা। তরুণকে সঙ্গে নিয়েই আমলা নবান্নে অফিস করেন। পরে জানা যায় আমলার ছেলে করোনা রিপোর্ট পজিটিভ। এরপর থেকেই নবান্নে আতঙ্কের সৃষ্টি হয়। তরুণকে আনা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। যদিও তরুণের মা ও বাবার রিপোর্টে করোনা ধরা পড়েনি।
এবার আশার খবর দিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকরা। ওই আমলার ছেলে ১৪ দিন ধরে আইসোলেশনে থাকার পর এবার সুস্থ হচ্ছেন। মারণ ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়েছেন তিনি। এভাবেই করোনা থেকে বাঁচার আলো দেখছে রাজ্যবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…