নিউজ

‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী কী কী বললেন? দেখুন একনজরে

লকডাউনের পর আজ প্রধানমন্ত্রীর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুরুতেই তিনি এই লকডাউনের ভোগান্তির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। আজকের অনুষ্ঠানে মোদী করোনা থেকে সুস্থ হয়ে ওঠা দুজন ব্যক্তি এবং দুজন চিকিৎসকের সাথে কথাও বলেন। প্রধানমন্ত্রী বলেছেন যে লকডাউন ছাড়া কোনও বিকল্প নেই। আর এই সামাজিক দূরত্ব মানে মানসিক দূরত্ব নয় তিনি এটাও বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে কি কি বলেছেন, সেগুলি একনজরে জেনে নিন-

১) প্রথমেই তিনি লকডাউনের জন্য মানুষের যে ভোগান্তির  সৃষ্টি হয়েছে তাঁর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না বলে তিনি জানিয়েছেন। সবাইকে একসঙ্গে লড়াই করার কোথাও তিনি উল্লেখ করেছেন।

২) তিনি বলেছেন যে কিছু মানুষ ভাবছেন যে লকডাউন মেনে তাঁরা অন্যের উপকার করছেন। কিন্তু সেটা নয় তাঁরা নিজেদেরই ভালো করছেন।

৩) করোনা দেশের সব মানুষের জন্যই বিরাট চ্যালেঞ্জ, তাই পুরো দেশের আমজনতাকে একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করতে বলেছেন প্রধানমন্ত্রী।

৪) করোনা আক্রান্ত হলে চিন্তা করার বা ভয় পাবার কিছু নেই বলে তিনি জানিয়েছেন। সঠিকভাবে নিয়ম পালন করলে মানুষ সুস্থ হয়ে যাবেন।

৫) কিছু মানূষ লকডাউন মানছেন না, তাঁরা নিজেদের ক্ষতির সাথে অন্যদের ও ক্ষতি করছেন বলে মোদী জানিয়েছেন।

৬) গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতে যাতে সেটা না হয় তাই তিনি চান। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কথা শুনে চলার অনুরোধ করেছেন।

৭) যারা এই পরিস্থিতেও দোকান খোলা রেখে মানুষের প্রয়োজন মেটাচ্ছেন সেই দোকানদারদের কথাও তিনি উল্লেখ করেছেন। সেই দোকানদাররা আসলে দেশের সেবা করছেন বলে তিনি জানিয়েছেন।

৮) সামাজিক দূরত্ব মানে কিন্তু মানসিক দূরত্ব নয়। তিনি সামাজিক দূরত্ব এইসময় বাড়াতে বলেছেন, মানসিক দূরত্ব নয়। দেশের মানুষের এই ধৈর্যই করোনাযুদ্ধে জয়ী করবে তিনি বলেছেন।

গরিব মানুষরা যাতে এই সময় খেতে পারেন, তাদের যাতে সমস্যা না হয় সেটাই মূল লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026