নিউজ

করোনা আতঙ্কে গত সাতদিনে ৩০% বেড়েছে গ্যাস বুকিং, জানালো ইন্ডিয়ান অয়েল

গোটা দেশে চলছে ২১ দিনের লকডাউন। ২১ এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউনের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করতে উঠেপড়ে লেগেছে সাধারণ মানুষ। আর এরফলেই টান পড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। চাল, ডালের সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো রান্নার গ্যাস। অন্য জিনিসের মতো রান্নার গ্যাসও খুবই গুরুত্বপূর্ণ। তাই লকডাউনের পরিস্থিতিতে ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস থাকে তার জন্যে গ্যাস বুকিং এর মাত্রা বেড়েছে কয়েকগুণ। জানাচ্ছে তেল সংস্থা গুলি।

লকডাউনের আতঙ্কে প্রতিদিনই গ্যাস বুকিং করছেন অসংখ্য মানুষ। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই গ্যাস সিলিন্ডারের চাহিদা ৩০% বেড়েছে বলে জানাচ্ছে গ্যাস সরবরাহকারী সংস্থা গুলি। ইন্ডিয়ান অয়েলের এক আধিকারিক জানাচ্ছেন, গত এক সপ্তাহে এলপিজি গ্যাসের চাহিদা বেড়েছে ৩০ শতাংশেরও বেশি। এই অবস্থায় সমস্ত গ্যাস সরবরাহকারী সংস্থা গুলির পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, এভাবে আতঙ্কে ভুগে গ্যাস বুকিং না করার জন্য।

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, আগে যেখানে রাজ্যে ২.৫ মিলিয়ন গ্যাস বুকিং হতো এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩.৫ মিলিয়ন। রাজ্যে যথেষ্ট পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত আছে বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে। গ্যাস রিফিল সেন্টার গুলিও পুরোদমে চলছে। তাই অযথা আতঙ্কিত হয়ে গ্রাহকদের গ্যাস বুকিং করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে তেল সংস্থা গুলির তরফে। আতঙ্কের কারণে এইভাবে গ্যাস বুকিং করা চলতে থাকলে সরবরাহ এবং রক্ষণাবেক্ষনে খুবই সমস্যা হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল।

গ্রাহকদের তরফে আবার তেল সংস্থা গুলির উপরেই অভিযোগ করা হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, সিলিন্ডার বুক করলেও তা পেতে দেরি হচ্ছে। নির্ধারিত সময়ের অনেক পরে আসছে। সিলিন্ডার আসলেও তা বাড়ি পৌঁছে দিতে দেখা পাওয়া যাচ্ছেনা ডেলিভারি বয়দের। সংস্থা গুলির তরফে বলা হচ্ছে, এই অবস্থায় ডেলিভারি বয়রা কাজে যোগ দিতে চাইছেন না। ফলে ডেলিভারি বয়দের দেখা পাওয়া যাচ্ছেনা। সংস্থা গুলির মতে গ্রাহকরা আতঙ্কিত হয়ে বেশি বুকিং করা বন্ধ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026