পুরুলিয়া : দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সবরকম সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রত্যেককে। অন্য রাজ্য থেকে বাড়িতে ফিরলে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে এবার আলাদা ঘর নয়, গাছেই ১৪ দিন কোয়ারান্টাইনে থাকছেন চেন্নাই থেকে পুরুলিয়ায় ফেরা ৭ শ্রমিক।
গাছের সাথে কাপড় বেঁধে আস্তানা বানিয়েছেন তারা। জানা গেছে তারা চেন্নাই থেকে ফিরে চিকিৎসকের পরামর্শে কোয়ারান্টাইনে রয়েছেন। তবে আলাদা ঘর না থাকার কারণে গাছেই থাকতে হচ্ছে তাদের। যদিও তারা সুস্থ আছেন কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ।
তাদের মধ্যে বিজয় সিংহ লায়া নামের একজন জানিয়েছেন, “চেন্নাই থেকে বহরমপুর হয়ে আমরা গাড়ি করে এসেছি। যদিও আমরা প্রত্যেকে সুস্থ আছি তবে চিকিৎসকদের পরামর্শ মতো আগামী ১৪ দিন নিজেদের কোয়ারান্টাইনে রাখতে হবে। কিন্তু আমাদের বাড়িতে কোনও আলাদা ঘর না থাকার কারণে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এভাবে থাকার। আমরা সমস্ত নিয়ম মেনেই থাকবো। ঠিকঠাক আমাদের খাবার দেওয়া হচ্ছে। জলের কোনো সমস্যা নেই। এছাড়া আমাদের কাছে স্টোভ রয়েছে, ফলে জল ফুটিয়ে খেতে পারবো এবং প্রয়োজনে রান্নাও করে নিতে পারবো।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…