বিনোদন

সুপার সাইক্লন আমফানে উড়ে গেল অভিনেতার বাড়ির ছাদ

কৌশিক পোল্ল্যে: ঘূর্ণিঝড় ‘আমফান’ এক দুঃস্বপ্নের মতো এসে চারিদিকে বড়সড় ক্ষয়ক্ষতির সাক্ষী করে গেল সাধারন মানুষকে। দক্ষিনবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাবে চলেছে ধ্বংসলীলা, হারিয়ে গিয়েছে বেশ কিছু মানুষের প্রাণ, গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। উপকূলবর্তী দুই পরগনার অবস্থা দেখলে মৃতের নগরী ভেবে ভুল করার সম্ভাবনাও রয়েছে। ‘আয়লা’ পরবর্তী এই বিপর্যয়ে একপ্রকার শোচনীয় অবস্থার সম্মুখীন হল রাজ্যবাসী।

এই ঘূর্নিঝড়ের কবল থেকে রক্ষা পেল না অভিনেতা অঙ্কুশ হাজরার বিলাসবহুল বাড়ি। ঝড়ের দাপটে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার আবাসনটি, মেঝেভর্তি জল থইথই করছে, সঙ্গে ভেঙে গিয়েছে জানালার কাঁচ, পাশাপাশি তার বাথরুমের ফলস সিলিংটিও খসে পড়েছে, যার ফলে পুরো বাড়ির অবস্থাই রীতিমতো লন্ডভন্ড বলা চলে।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিনেতা লেখেন, “সাইক্লোন নাকি ভূমিকম্প? আমাদের মতো মানুষেরা কিছুটা হলেও এই ক্ষতি সামাল দিতে পারবে। কিন্তু সেই সব মানুষেরা? যারা সব হারালেন? আমরা সবাই তাদের একটু পাশে দাঁড়াই।”

অভিনেতা পোস্ট থেকে আশঙ্কার মেঘ নেটিজেনদের মনে, পোস্টে অনেকে নিজের মন্তব্য ব্যক্ত করে লিখলেন, বিত্তশালী মানুষরাও এই বিপর্যয়ে গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাহলে উপকূলবর্তী এলাকার মানুষগুলির অবস্থা ঠিক কীরূপ তা পরোক্ষদর্শীদের কল্পনারও বাইরে। সর্বহারা ওই সকল মানুষগুলির দুঃখে সমব্যথী হয়ে অভিনেতা তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন সকলকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026