নিউজ

করোনা আবহে বাড়ছে রয়েলবেঙ্গল টাইগার, স্বাভাবিক অবস্থায় ফিরছে সুন্দরবন

সুন্দরবন : করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে গৃহবন্দি মানুষ। যার ফলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে পরিবেশ। এর ছাপ  পড়তে শুরু করেছে সুন্দরবনেও। সম্প্রতি প্রকাশিত বাঘ গণনার এক পরিসংখ্যানে জানা গেছে, বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবন এলাকায়। এই রিপোর্টে সুন্দরবন এলাকায় ৮ টি বাঘ বাড়ার খবর পাওয়া গেছে। একসঙ্গে এতগুলো বাঘের বাড়ার ঘটনা এই প্রথম বলে জানিয়েছে বনদপ্তর। সুন্দরবন এলাকার এই বাঘ বৃদ্ধির ঘটনায় খুশি স্থানীয় মানুষ থেকে পশুপ্রেমীরাও।

গত বছর সুন্দরবন বনদপ্তর ও ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে সুন্দরবন এলাকায় জঙ্গলের বিভিন্ন এলাকায় ৫৭৮ টি ক্যামেরা লাগিয়ে বাঘ গণনার কাজ শুরু করেছিল। বিভিন্ন বিদেশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাঘ গণনার এই কাজে সাহায্য করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ডও। এই প্রকল্পে উঠে এসেছে বাঘের সঠিক পরিসংখ্যান। এই প্রকল্পের তথ্যের উপর ভিত্তি করেই ৮ টি বাঘ বেড়েছে বলে জানিয়েছে বনদপ্তর। গণনার পূর্বে সুন্দরবন এলাকায় ৮৮ টি বাঘের সন্ধান ছিল বনদপ্তরের কাছে। এই প্রকল্পের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ টি।

একসঙ্গে এতগুলো বাঘের বেড়ে যাওয়ায় আশার আলো দেখছেন পশুপ্রেমী থেকে বাঘ বিশেষজ্ঞরা। জানা গেছে, এই ভাবে বাঘের সংখ্যা বাড়ছে প্রতিবছরই। সেই পরিসংখ্যানকে লিপিবদ্ধ করতেই ২ মাস ধরে বিভিন্ন নদী, খাঁড়িতে ক্যামেরা বসিয়ে চালানো হয়েছে বাঘ গণনার কাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026