করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ফলে সমস্যায় পড়েছেন দরিদ্র শ্রেণির বহু মানুষ। এইসব মানুষদের কথা মাথায় রেখে ৩৪,৮০০ কোটি টাকার ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজ’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ট্যুইট করে জানিয়েছেন যে, এর মধ্যে ‘উজ্জ্বলা’ যোজনাটিও রয়েছে। এই প্রকল্পের আওতায় ৪.৫ কোটি মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে৷ তবে কীভাবে এই সুবিধা পাওয়া যাচ্ছে জেনে নিন-
*এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই নিজের মোবাইল নম্বরটি রেজিস্টার করতে হবে। ডিলারের কাছে ফোন নম্বর না থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।
*’উজ্জ্বলা যোজনা’র আওতায় ১৪.২ কেজির ৩টি সিলিন্ডার ৩ মাসে দেওয়া হবে। যার অর্থ হলো প্রতি মাসে একটি করে সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অন্যদিকে যারা ৫ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, তারা ৩ মাসে ৮টি সিলিন্ডার পাবেন ৷
*প্রধানমন্ত্রী ‘উজ্জ্বলা যোজনা’র আওতায় থাকা গ্রাহকদের গত এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হয়েছে৷ এছাড়া যারা সিলিন্ডার বুক করেছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পরের সিলিন্ডারের টাকা দেওয়া হয়েছে।
জানা গেছে, ইতিমধ্যেই এপ্রিল মাসে প্রায় ৪.৫ কোটি মানুষ সিলিন্ডার বুক করে ফেলেছেন এবং বেশিরভাগ গ্রাহকেরাই পেয়ে গিয়েছেন গ্যাসের সিলিন্ডার। তবে এপ্রিলের শেষের দিকে বুক করা গ্রাহকদের টাকা পৌঁছাতে সামান্য দেরী হবে বলেই জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…