লকডাউনের মাঝে ভাইরাল হলেন 'ঝুমা বৌদি', দেখুন ভাইরাল ছবি
কৌশিক পোল্ল্যে: বেডরুম থেকে আরও একবার প্রকাশ্যে এলেন ঝুমা বৌদি। তৃতীয় দফার লকডাউনে নিজের সবচেয়ে প্রিয় স্থানটিতে একান্তে সময় কাটালেন অভিনেত্রী মোনালিসা। আমার, আপনার এবং আর পাঁচজনেই মতোই তারও প্রিয় স্থানটি বেডরুম। নিজের সঙ্গে সময় কাটতে এর থেকে ভালো জায়গা আর কি বা হতে পারে! তবে শুধুই সময় কাটাবেন আর ছবি তুলবেন না এমনটা কি হয়! ছবি দিয়েই খবরের শীর্ষে ঠাকুরপোদের প্রিয় ঝুমা বৌদি।
একটি কালো পোশাকের আবরনে আলগা ভঙ্গিমায় মোনালিসার সেই উষ্ণ লুক বাজিমাত করল নেটদুনিয়ায়। অগনিত ঠাকুরপোরা ছবি দেখেই কুপোকাত, আদরের বৌদিকে এমন মনমাতানো লুকে দেখেই খুশিতে ডগমগ তার অনুরাগীরা। বরাবরই নতুন কিছু করার প্রচেষ্টায় থাকা অভিনেত্রী কখনই নিরাশ করেন না ভক্তদের। তবু লকডাউনে প্রতিনিয়ত সকলকে বাড়িতে থাকার বার্তা দিয়ে যাচ্ছেন তিনি।
লকডাউনে শ্যুটিং যেহেতু বন্ধ, তাই ছবি তোলার পাশাপাশি স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক ভিডিয়োয় মেতে রয়েছেন অভিনেত্রী। এই বাংলায় তার ভক্তদের, থুরি ঠাকুরপোদের সংখ্যা নেহাত কম নয়। কারনটা তো সকলেরই জানা। ‘হইচই’এর ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ২’ এই সুন্দরী অভিনেত্রীকে ছাড়া অসম্পূর্ন। বলা চলে এই সিরিজের কারনেই বাংলায় তার তুমুল জনপ্রিয়তা ও খ্যাতি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ভোজপুরি সিনেমাতে তিনি একটি চেনা মুখ, পাল্লা দিয়ে সারছেন বলিউডের কাজও।
জনপ্রিয় ধারাবাহিক ‘নজর’ এ তিনি ভয়ংকরী ‘মঞ্জুলিকা’র চরিত্রে অভিনয় করছেন। লকডাউন কেটে গেলেই ধারাবাহিকের কাজ পুনরায় শুরু হবে। এছাড়াও বিভিন্ন রিয়্যালিটি শো তে তাকে প্রায়শই দেখা যায়। ‘ভিগো’ প্রযোজিত ও ‘ভুট’ নিবেদিত কমেডি শো এ তাকে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…