নিউজ

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সর্বাধিক, মুখ্যসচীবকে চিঠি কেন্দ্রের

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি দেখভালের জন্য কেন্দ্র থেকে দুটি পর্যবেক্ষক দল আসে রাজ্যে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। আর এরপর কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে বেশ কড়া ভাষায় চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা। রাজ্যের মুখ্যসচীব রাজিব সিনহাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা চিঠিতে বলেছেন, ‘পশ্চিমবঙ্গে জনসংখ্যার নিরিখে টেস্টের সংখ্যা খুবই কম। রাজ্যে মৃত্যুর হার ১৩.২ শতাংশ যা অন্যান্য রাজ্যের তুলনায় সর্বাধিক।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে কোভিড-১৯ জীবানুতে আক্রান্ত হচ্ছে যোদ্ধারা। রাজ্যে কলকাতা ও হাওড়ার মতো অনেক জায়গায় লক ডাউনকে সফল করা হচ্ছে না। মানুষ লক ডাউনকে উপেক্ষা করছে। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করছেন না তাঁরা। জমায়েত করা হচ্ছে বিভিন্ন জায়গায়। রাজ্যে যেসমস্ত অঞ্চলে জনসংখ্যা বেশি রয়েছে সেখানে পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।’

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে মৃত্যুর হার এতো বেশি হওয়ার কারন রোগী শনাক্তকরণ ও টেস্ট কম হওয়াই যে মূল কারন তাও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা। আর এই কারনেই রাজ্যের মুখ্যসচীব রাজিব সিনহাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব। জানা গিয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য যে দুটি দল রাজ্যে পর্যবেক্ষণের কাজে এসেছিল তাঁদের পাওয়া রিপোর্টের পরই কেন্দ্রের তরফ থেকে এই চিঠি এসেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026