নিউজ

নোংরা আবর্জনা ভর্তি সরস্বতী নদী এখন চকচকে পরিষ্কার, সৌজন্যে এক IAS অফিসার

শ্রেয়া চ্যাটার্জি – নোংরা আবর্জনা যুক্ত সরস্বতী নদী এখন পরিষ্কার চকচকে। এ কাজটি করতে যিনি এগিয়ে এসেছেন তিনি একজন আই. এ. এস অফিসার। কিন্তু মিউনিসিপাল কমিশনার ও আই. এ. এস অফিসার আশিস সিং নিজে উদ্যোগ নিয়ে কাজে এগিয়ে এসেছিলেন। ইন্দোরের দুই কিলোমিটার জুড়ে থাকা সরস্বতী নদীর রূপ এখন একেবারে বদলে গেছে। আগের ওই জঙ্গলাকীর্ণ রুগ্ন চেহারাটা বদলে সরস্বতী যেন নবজন্ম লাভ করেছে।

ইন্দোরের কাছে নদী কাহ্ন, তার উপনদী সরস্বতী অনেকদিন ধরেই রুগ্ন অবস্থায় পড়েছিল। অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি এবং কলকারখানার আধিক্য, শহুরে হওয়ার প্রাধান্য বৃদ্ধি পাওয়ায় ময়লা আবর্জনা ক্রমশ এই নদীতে ফেলা হতে থাকে। যার ফলে এই নদীটি তার রূপ হারিয়ে ফেলে কুশ্রী নদীতে পরিণত হয়। আই এ এস অফিসার আশিস সিং এগিয়ে আসেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। সরস্বতী নদী কে নতুন জীবন দান করেন।

জল দূষণ এখন পৃথিবীতে হওয়া অন্যান্য দূষণ গুলির মধ্যে একটি। গঙ্গা দূষণ হোক কিংবা কোন ছোট ছোট নদীর দূষণ হোক, সব ক্ষেত্রেই একই অবস্থা। সরস্বতী নদী অতি প্রাচীন একটি নদী। ইতিহাসের পাতায় লোককথায় এর নাম পাওয়া যায়। যমুনা নদী থেকে দক্ষিণ-পূর্ব দিকে ধরে এটি চলতে শুরু করেছে। হুগলির সপ্তগ্রাম ছিল প্রধানত নদী বন্দর ত্রিবেণী হল গঙ্গা ও তার দুই শাখা নদী যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল। সপ্তম শতাব্দী থেকে ধীরে ধীরে সরস্বতীর উৎপত্তিস্থলে পলি জমতে শুরু করে এবং ষোড়শ শতক নাগাদ এটি প্রায় শুকিয়ে যায় সরস্বতী অবশেষে নিতান্তই খালে পরিণত হয়। তবে মজে যাওয়া শাখা আন্দুল কলেজের পাশ দিয়ে এখনো বয়ে চলেছে। বাংলা নদীগুলির মধ্যে সরস্বতীর উল্লেখ পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে। মনসামঙ্গল অনুসারে, চাঁদ সদাগর ছিলেন প্রভাবশালী বনিক। তবে বিশ্বাস করা হয়, সরস্বতী, রূপনারায়নের খাত বরাবর গিয়ে মোহনায় পড়তো তাম্রলিপ্ত হয়ে। তখন সরস্বতীর উপনদী ছিল রূপনারায়ন, দামোদর সহ অনেক ছোট ছোট নদী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026