আজ থেকে মদ কিনলে দিতে হবে ৭০% 'করোনা সেস', সিদ্ধান্ত সরকারের
লকডাউনের তৃতীয় দফায় সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই অনুমতি মিলতেই দোকানে দোকানে সুরাপ্রেমীদের লম্বা লাইন পরে যায়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। সোমবারের এই পরিস্থিতি দেখে নয়া দিল্লিতে মঙ্গলবার থেকে কেজরিওয়াল সরকার মদের ওপর করোনা ভাইরাস সেস প্রয়োগ করেছে। এই সেসের জন্য প্রায় ৭০ শতাংশ দাম বৃদ্ধি পাবে মদের।
সোমবার মদের ওপর করোনা ফি চাপানোর কথা ঘোষণা করেন দিল্লি সরকার। দিল্লিতে মদের দোকান খোলার সময়সীমা সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৬ টা পর্যন্ত। কেন্দ্রের নির্দেশের পর সোমবার প্রায় ১৫০ টি দোকান খোলা হয় দিল্লিতে। দীর্ঘদিন পর মদের দোকান খোলার পর মানুষের ভিড় জমে যায়। বিভিন্ন বিধিনিষেধ থাকা সত্বেও কোথাও সেই নিয়ম মানতে দেখা যায়নি।
সোমবার রাতে দিল্লি এক্সাইজ আইনের ৮১ ধারার ১ উপধারার অধীনে সেস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লিতে মদের উপর ৭০ শতাংশ সেস বসানো হয়েছে। অর্থাৎ যে মদের দাম ১০০০ টাকা, সেটাতে ৭০ শতাংশ সেস বসে দাম হবে ১৭০০ টাকা। সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে যেখানে মানুষ সব নিয়ম কানুন মানবে সেখানে মদের দোকান খোলা রাখা হবে।
দিল্লিতে এই দাম বৃদ্ধির ফলে একদিকে যেমন সরকারের রাজস্বের পরিমান বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ভিড় অনেকটা কমানো যাবে বলে মনে করা হচ্ছে। যে কোনো সরকারের ক্ষেত্রেই রাজস্বের পরিমান বৃদ্ধি হলে অনেকটাই আয় বৃদ্ধি পায়। সুতরাং এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে বেশ অনেকটা পরিমান আয় হবে দিল্লি সরকারের, তা মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…