মুকেশ আম্বানির পরিবারকে ধন্যবাদ জানালেন নিতু কাপুর, কেন জানেন?
মুম্বাই : গত ৩০শে এপ্রিল ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউডে। অনেকের মতে তার চলে যাওয়া যেন অপূরণীয় ক্ষতি।
অনেকদিন ধরেই লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন তিনি৷ চিকিৎসাধীন ছিলেন মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। তবে এই বিপদের দিনে কাপুর পরিবারের পাশে ছিলো মুকেশ আম্বানি এবং তার গোটা পরিবার। ভালো হোক বা খারাপ সব পরিস্থিতিতেই এগিয়ে এসেছিলো আম্বানি পরিবার।
তাই তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুর। যেখানে তিনি বলেছেন, “গত দুবছর আমাদের পরিবারের জন্য ছিল একটি দীর্ঘযাত্রা। যেখানে ভালো দিনের সাথে সাথে খারাপ দিনও ছিলো। তবে এই যাত্রাপথে আমরা কোনোমতেই চলতে পারতাম না, যদি আমাদের পাশে আম্বানি পরিবার না থাকতো। ওরা আমাদের জন্য ঈশ্বরের দূত সমান। ওদের স্বার্থহীন সহায়তার জন্য এই পরিবারের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। মুকেশ ভাই এবং পরিবারের সবাইকে একটা কথাই বলতে চাই যে, তোমাদের মতো কাছের মানুষ পাওয়া আমাদের জন্য সৌভাগ্য।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…