আগামী ২৯শে জুন, এবং ২ ও ৬ তারিখ উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই তারিখে বদল করা হলো। ২৯শে জুনের পরীক্ষার তারিখ বদল করে ৮ই জুন করা হলো। আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার তারিখ আমরা আগে ঘোষণা করেছিলাম। সেই তারিখে একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৯শে জুনের পরীক্ষাটি হবে ৮ই জুলাই। যেহেতু সব বোর্ড জুলাই মাসে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এবং আমফানের জন্য পরীক্ষা কেন্দ্র গুলির ক্ষতি হয়েছে, সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
একটি তারিখ পরিবর্তন ছাড়া আগে রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিয়মই কার্যকর থাকছে। ২৫০০ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, কোনদিন কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে পর্ষদ। এছাড়াও ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরে আসতে হবে, একটি বেঞ্চে একজনই বসবে, তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবে, স্কুলে স্যানিটাইজার থাকবে। সম্পূর্ণ করোনা নীতি মেনেই নেওয়া হবে পরীক্ষা বলে জানান শিক্ষামন্ত্রী।
সংসদ এই সপ্তাহেই বিস্তারিত পরীক্ষার সূচি ঘোষণা করতে পারে। সংসদ সূত্রে জানা যাচ্ছে, ২রা জুলাই নেওয়া হতে পারে পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। এরপর ৬ই জুলাই নেওয়া হতে পারে অর্থনীতি, রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবি ও ফারসি। শেষদিন অর্থাৎ ৮ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এই পরীক্ষা গুলি হয়ে যাওয়ার এক মাসের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…