কাশ্মীরে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে পাঁচ বাঙালি শ্রমিকের। আতঙ্কে ভুগছে ভূ-স্বর্গে কর্মরত শ্রমিকদের পরিবার। কাশ্মীরের অশান্ত পরিবেশ দুশ্চিন্তা বাড়িয়েছে তাদের। এবার তাদের সাহায্য করতে এগিয়ে এল রাজ্য প্রশাসন। কাশ্মীরে কর্মরত শ্রমিকদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হলো। কাশ্মীরে কর্মরত মোট ১৩১ জন শ্রমিককে জম্মুতে ফিরিয়ে আনা হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যত শীঘ্র সম্ভব সবাইকে রাজ্যে ফিরিয়ে আনা হবে, এমনই জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।
তবে জঙ্গিহানায় আহত শ্রমিকের এখনও চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে তাকেও ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে রাজ্য। তবে ফিরিয়ে আনা শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে কী ভাবছে সরকার, সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি রাজ্য প্রশাসন। অন্যদিকে, কাশ্মীরে জঙ্গিহানায় বাঙালি মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে যেতে হচ্ছে বাঙালিদের। তাই এই ঘটনায় রাজ্য সরকার দায় এড়াতে পারে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…