শুক্রবার করিনা কাপুর ও অন্যান্যদের দ্বারা উন্মোচিত হয় পরের বছর অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এবং তার পরেই সামনে চলে এল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত চলবে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রাথমিক পর্ব ও মূলপর্ব।
২০১৮ সালের ৩১ শে ডিসেম্বর টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থানে থাকা আটটি দল সরাসরি সুযোগ পাবে মূলপর্বে খেলার এবং বাকি দলগুলিকে প্রাথমিক পর্ব খেলে মূলপর্বে ঢুকতে হবে। ১২ টি দলকে নিয়ে হতে চলেছে এই বিশ্বকাপ। ৩১ শে ডিসেম্বর ২০১৮ তে শ্রীলংকা ও বাংলাদেশ ৯ ও ১০ নম্বরে থাকায় আরও ছয়টি দলের সাথে তাদেরও খেলতে হবে প্রাথমিক পর্বের ম্যাচ। ২৩ শে অক্টোবর ঠিক হয়ে যাবে এই আটটি দলের মধ্যে কোন চারটি দল মূল পর্বের খেলায় অংশগ্রহণ করবে।
মূল পর্বের খেলা শুরু হবে ২৪ শে অক্টোবর। এই ম্যাচে আয়োজক দেশ অস্ট্রেলিয়া খেলবে পাকিস্তানের বিপক্ষে। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ২৪ শে অক্টোবর পারথে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারতের বাকি ম্যাচ গুলি রয়েছে ২৯ শে অক্টোবর প্রাথমিক পর্বের গ্রুপ-এ থেকে আসা দ্বিতীয় দল, ১লা নভেম্বর ইংল্যান্ড, ৫ই নভেম্বর প্রাথমিক পর্বের গ্রুপ-বি থেকে আসা প্রথম দল এবং ৮ই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ১১ ও ১২ নভেম্বর যথাক্রমে সিডনি ও অ্যাডিলেডে হবে দুটি সেমিফাইনাল এবং ১৫ই নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…