প্রায় একবছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। আবার অনেক নেতা নিজেদের দল বদল নিয়েও ব্যস্ত রয়েছেন। গত ১৪ ই আগস্ট কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যার ফলে তার কাছ থেকে ‘ওয়াই ক্যাটাগরি সুরক্ষা’ নিয়ে নেয় নবান্ন।
গত মঙ্গলবার, ভাইফোঁটার দিন শোভন ও বৈশাখীকে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে ভাইফোঁটাও নেয় শোভন, এমনকি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বোনফোঁটা নেন বৈশাখী। এই নিনে অনেক জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোভনকে শরীর কমানোর পরামর্শও দেন।
গত মঙ্গলবারের পর শোভন ও বৈশাখীর বিজেপি ছেড়ে তৃনমূলে আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রসঙ্গে যখন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, ‘রাস্তায় একটা টাকা কুড়িয়ে পেয়েছিলাম, সেটা হাতে নিয়ে দান করে দিয়েছি। তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি।’ এছাড়াও তিনি বলেন ‘যারা এসেছিলেন তারা দেখতে এসেছিলেন এখানে থাকা যায় কিনা’।
গতকাল, শুক্রবার শোভন চক্রবর্তীকে ‘ওয়াই ক্যাটাগরি সুরক্ষা’ ফিরিয়ে দেয় নবান্ন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কাশ্মীরে জঙ্গি হামলায় ৫ জন বাঙালীর প্রান যাওয়ার জন্যই মনে হয় শোভনকে সুরক্ষা দিচ্ছে রাজ্য।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…