নিউজ

Mamata Banerjee : প্রতি মাসে ৫ হাজার টাকা দেবে রাজ্য

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্র ছাত্রীদের জন্য একটা দুর্দান্ত স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। বহু পড়ুয়াদের কাছে এটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও বেশ পরিচিত। প্রতিবারই এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে সকল ছাত্র- ছাত্রীদের। ইতিমধ্যেই এবছর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই বছরের ছাত্র-ছাত্রীদের এই আবেদন প্রক্রিয়া চলবে।

এবার প্রশ্ন হল কারা পাবেন এই স্কলারশিপ?
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পড়ুয়ারা যখন পরবর্তী ক্লাসে যাঁরা ভর্তি হযবে তখন , তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আর এই স্কলারশিপে আবেদন করলে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ?

এই নির্দিষ্ট বৃত্তি বা স্কলারশিপ পেতে হলে সকল ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট পরিমাণ নম্বর পেতে হবে। তবেই সেই পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। দেখে নিন কোন ক্লাসের জন্য কত নম্বর পেলে আবেদন করা যাবে। যেমন, উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে থাকলে মাধ্যমিকে সেই পড়ুয়াকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

স্নাতক স্তরের ক্ষেত্রে (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) ভর্তি হয়ে থাকলে উচ্চমাধ্যমিকে সেই পড়ুয়ার ৬০ শতাংশ নম্বর পাওয়া প্রয়োজন। আর যারা পোস্ট গ্র্যাজুয়েশন যাঁরা ভর্তি হয়েছেন তাঁদের গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর থাকতে হবে।

তবে শধু নম্বর নয় এই স্কলারশিপ পেতে হলে পড়ুয়াদের আরও কিছু শর্ত মানতে হবে। যেমন, এই স্কলারশিপের আবেদনকারীকে এই রাজ্যের বাসিন্দা হতে হবে। যাঁরা আগে থেকে অন্য কোনও স্কলারশিপ পেয়ে থাকেন তাঁরা আবেদন করতে পারবেন না। এছাড়াও আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।

কীভাবে ছাত্র-ছাত্রীরা আবেদন করবেন ?

সকল পড়ুয়াদের আবেদন করতে হবে অনলাইনে। http://www.svmcm.wbmdfc.co.in/pages/display/156। এই ওয়েবসাইটে সরাসরি আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপ পেতে ইচ্ছুক সকল পড়ুয়ারা আবেদন করার সময় কোন কোর্সের জন্য স্কলারশিপ চাইছেন তাও বাছাই কতে নিতে পারবেন। আবেদন করার সময় পড়ুয়াদের নিজেদের তথ্য হিসেবে জন্মের শংসাপত্র, পরীক্ষার অ্যাডমিট, আধার কার্ড এবং মার্কশিটের স্ক্যান কপি দিতে হবে। সেই সাথে তাঁদের পারিবারিক আয়ের শংসাপত্র দিতে হবে। স্কলারশিপ পাওয়ার যোগ্য হলেই তবেই তার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026