বিনোদন

Vicky Kushal: বিয়ের তিনদিন পরেই সুখবর জানালেন ভিকি

বলিউড অভিনেতা ভিকি কৌশল বিয়ের তিনদিন কাটতে না কাটতেই সোমবার, তার আগামী ছবি ‘সাম বাহাদুর’-এর কথা ঘোষণা করেছেন। এই ছবিতে অভিনেতা ফিল্ড মার্শাল সাম মানেকশরের চরিত্রে অভিনয় করবেন। সামের স্ত্রী শিল্লু মানেকশরের চরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে এবং এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যেতে চলেছে ফতিমা সানা শেখকে। উল্লেখ্য, ‘দঙ্গল’, ‘লুডো’র পর সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখকে আবারো বড়পর্দায় একই সাথে দেখা যেতে চলেছে। সোমবার পরিচালক-প্রযোজক মেঘনা গুলজারের জন্মদিনের দিন নিজের আগামী ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা। তিনিই এই আসন্ন ছবির পরিচালক।
Photo

ডিসেম্বরে ৯ তারিখে রাজস্থানের বারওয়ারা ফোর্টে সমস্ত নিয়মকানুন মেনেই গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত কয়েকদিন ধরেই ভাইরাল হচ্ছে তাদের বিয়ের নানা মুহূর্তের ছবি। এই তারকা দম্পতির বিয়ে, মেহেন্দি ও গায়ে হলুদ সবটাই হয়েছে নিয়ম মেনে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেইসমস্ত ছবিই ভাইরাল তাদের অনুরাগীদের মধ্যে। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই নিজের পরবর্তী ছবির কথা জানিয়েছেন অভিনেতা, যাতে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

এই তারকা দম্পতির বিয়ে নিয়ে কম জল্পনা ছিল না দর্শকমহলে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে। বিয়ে শেষে রাজস্থান থেকে সম্প্রতি মুম্বাইতে ফিরেছেন এই নববিবাহিত তারকা দম্পতি। সম্ভবত শোনা যাচ্ছে তারা মালদ্বীপে মধুচন্দ্রিমায় যাবেন। তবে তা এখনই নয়। কারণ দুজনেরই খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হয়ে যাচ্ছে। বিয়ের কারণে কদিন শুটিং থেকে বিরতি নিয়েছিলেন তারা। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই ভিকি কৌশলের নতুন ছবির খবর বেশ শোরগোল ফেলেছে মিডিয়াতে। সকলেই অপেক্ষায় করছেন আসন্ন ছবিতে তার নতুন লুক দেখার জন্য।

সম্প্রতি ছবি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, আসন্ন এই ছবি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। অনেকদিন পর সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখ এই দুই অভিনেত্রীকে আবারো একই সাথে পেয়ে পরিচালক বেশ উচ্ছ্বসিত। অন্যদিকে আসন্ন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী ফতিমা সানা শেখ এই ছবির প্রসঙ্গে জানিয়েছেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি গর্বিত।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026