নিউজ

অবাক কাণ্ড! আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভাঙা হল গান্ধী মূর্তি

ক্যালিফোর্নিয়া: আমেরিকার (America) আবারও রোষের কবলে জাতির জনক মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)।ক্যালিফোর্নিয়ায় ভেঙে, উপড়ে ফেলা হল গান্ধিমূর্তি। প্রসঙ্গত, এর আগে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় আক্রমণ এসেছিল গান্ধী মূর্তিতে। এই ঘটনায় ব্যাপক সাড়া পড়েছে আমেরিকার ইন্দো-আমেরিকান কম্যূউনিটিতে। তীব্র নিন্দা জানান প্রবাসী ভারতীয়রা। ঘৃণার বশে এই অপরাধ সংঘটিত হয়েছে। এমনটাই অভিযোগ তাঁদের।

যদিও এই ঘটনার পিছনে ক্যালিফোর্নিয়া পুলিশ অপরিচিত দুষ্কৃতীদের হাত, প্রাথমিক তদন্তে দাবি করেছে।স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ছয় ফুট লম্বা আর ৬৫০ পাউন্ডের ব্রোঞ্জের এই মূর্তির মুখের অর্ধেকটা ভাঙা। পা থেকে উপড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে সেই মূর্তি।

পার্ককর্মীরা ২৭ জানুয়ারি সকালে সেই ভাঙা মূর্তি উদ্ধার করেন। খবর পেয়ে প্রশাসন তড়িঘড়ি সেই মূর্তি বাজেয়াপ্ত করে সংরক্ষণের ব্যবস্থা করেছে। নতুন করে সাজিয়ে ফের সেই মূর্তি যথাস্থানে বসানো হবে।স্থানীয় কাউন্সিলর লুকাস ফ্রেইখস এমনটাই জানিয়েছে।

পুলিশ সূত্রে পাওয়ার খবর অনুযায়ী, ঠিক কবে এই অপকর্ম করা হয়েছে, সেটা জানা যায়নি। তবে যথেষ্ট গর্হিত অপরাধ হিসেবে এই মূর্তি ভাঙাকে দেখছে পুলিশ। যেহেতু এই মূর্তি স্থানীয় প্রশাসনের সাংস্কৃতিক স্তম্ভ। তাই দোষীদের ধরতে তৎপর পুলিশ। সংবাদমাধ্যমকে জানান ডাভিস পুলিশের আধিকারিক পল ডরসভ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026