নিউজ

মুম্বইয়ে মিলল নারী পাচার চক্রের হদিশ, গ্রেফতার ছয়

কিশোরী নিখোঁজের তদন্তে নেমে নারী পাচার (Women Trafficking) চক্রের সন্ধান পেল পুলিশ। ঘটনায় এই রাজ্যে ও মুম্বই (Mumbai) থেকে মোট ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মুম্বই থেকে যাদের ধরা হয়েছে তারা ওয়ান্টেড বলে জানা গেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছেন পুলিশ (Police) আধিকারিকরা।

জানা গেছে গত পয়লা জানুয়ারি মন্দিরবাজার থানায় এক ব্যক্তি তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মন্দিরবাজার থানার পুলিশ। এরপর সুন্দরবন পুলিশ জেলার এসপি বৈভব তিওয়ারির নির্দেশে গত ৭ জানুয়ারি ঢোলা থানা এলাকা থেকে শাহরুখ হোসেন মোল্লা নামে  এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পরেরদিন মন্দিরবাজার থানার দাদপুর থেকে সালামত গায়েন নামের আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এই দুই জনকে জেরা করে হাওড়ার সাকরাইলের ধুলাগড়ের বাসিন্দা মিঠু নামে এক ব্যক্তির নাম উঠে আসে। এরপর গ্রেফতার করা হয় মিঠুকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এর সঙ্গে যুক্ত রয়েছে এক বড় নারী পাচার চক্র, যার মাথা রয়েছে মহারাষ্ট্রের মুম্বইতে।

এরপর মিঠুকে নিয়ে মুম্বই পাড়ি দেয় মন্দিরবাজার থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার কার হয় চক্রের ৩ পাণ্ডাকে। তাদের নাম বালেশ্বর গুপ্তা, সুরাজ বাবু ও রাদিক যাদব। এই ৩ জনই মুম্বই পুলিশের ওয়ান্টেড লিস্টে রয়েছে বলে জানা যাচ্ছে। তদের ইতিমধ্যেই এই রাজ্যে নিয়ে এসেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকরীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026