নিউজ

নাগরিকত্ব আইন কার্যকরে স্থগিতাদেশ নয়, কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। এই আইনের বিরোধিতায় দায়ের হওয়া পিটিশনের প্রেক্ষিতে মোদি সরকারকে নোটিস পাঠাল দেশের সর্বোচ্চ আদালত। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দিতে হবে জবাব। তবে এই আইনে স্থগিতাদেশ দেয়নি আদালত। ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়। বেঞ্চে ছিলেন বিচারপতি বিআর গভাই, বিচারপতি সূর্য কান্ত।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ৬০টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। পিটিশন দাখিলকারীদের তালিকায় রয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ, ইন্ডিয়ান মুসলিম লিগ ও অসমে বিজেপির শরিকদল অসম গণ পরিষদ।

পিটিশনগুলিতে বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের অনুমোদন কখনওই সংবিধান মান্যতা দেয় না। এই আইন সংবিধানের মৌলিক অধিকার খর্ব করে। ধর্ম নিরপেক্ষ নীতিতে এই আইন আঘাত করে বলেও দাবি করেছেন পিটিশন দাখিলকারীরা।

আরও পড়ুন : বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, আজও মমতার মিছিল

ইতিমধ্যেই নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব–পথে নেমে এই আইনের বিরোধিতা করছেন অনেকেই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোম ও মঙ্গলবারের পর বুধবারও পথে নামছেন। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন বাংলার কবি, সাহিত্যিকরাও।

রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় একই ছবি। নাগরিকত্ব আইনকে স্বৈরাচারের নিদর্শন বলে মনে করছেন অনেকেই। ভারতের মত নিরপেক্ষ দেশে এরকম আইন কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্বজ্জনেরা। এরইমধ্যে পদ্মশ্রী ফেরানোর কথা ঘোষণা করেছেন উর্দু কৌতূকশিল্পী মুজতবা হুসেন। নিঃসন্দেহে তাঁর এই সিদ্ধান্তে প্রতিবাদের নজির তৈরি হল। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যথিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন ৮৭ বছর বয়সি এই শিল্পী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026