নিউজ

ফাঁসি কি হবে নির্ভয়া মামলায়? দুপুর ১ টায় রায় দেবে সুপ্রিমকোর্ট

জল্পনা ছিল খুব ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়া কান্ডের অপরাধীদের। তবে সুপ্রিমকোর্টে অভিযুক্তদের আইনজীবীর ফাঁসি আটকানোর মরিয়া প্রয়াস দেখা গেল আজ। প্রথমে নির্ভয়ার বন্ধুকে আক্রমণ করেন তিনি। পরে দাবি করেন, তাঁর মক্কেল অক্ষয়কে ফাঁসানো হয়েছে। নির্যাতিতা মৃত্যুকালীন জবানবন্দিতে অক্ষয়ের নাম নেননি বলেও দাবি করে আইনজীবী এপি সিংহ। একই সঙ্গে তাঁর দাবি, সেপটিসিমিয়া ও ওষুধের ওভারডোজে মৃত্যু হয়েছিল নির্যাতিতার।

তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা মানবতাবিরোধী এই অপরাধের ক্ষেত্রে ফাঁসিই একমাত্র সাজা বলে দাবি করেন। এই অপরাধের কোন ক্ষমা হয়না বলেও দাবি করেন তিনি। উল্টোদিকে আইনজীবী এপি সিংহ এই মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তুষার মেহতা।

আরও পড়ুন : বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, আজও মমতার মিছিল

আইনজীবী এপি সিংহের দাবি, অভিযুক্তদের ফাঁসি দিয়ে নির্ভয়ার মাকে প্রবোধ দেওয়া গেলেও কাঁদতে হবে অন্য চার মাকে। এমন রায় মানবতাবিরোধী বলেও দাবি করেন তিনি। দেশ থেকে ফাঁসির সাজা তুলে দেওয়ার আর্জি জানান তিনি।

দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অশোক ভূষণ, এএস বোপান্না ও আর ভানুমতির বেঞ্চ জানান, দুপুর ১ টায় এই মামলার রায় ঘোষণা করবে আদালত। তখনই জানা যাবে নির্ভয়া মামলায় অভিযুক্তদের ফাঁসি হবে কি না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026