রাস্তায় নেমে রাজনীতি করাটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের জায়গা। সে জাতীয় সড়ক আটকে সিঙ্গুর আন্দোলন হোক বা চিট ফান্ড কেলেঙ্কারিতে কলকাতার শীর্ষ পুলিশ কর্তা রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের হানা দেওয়ার প্রতিবাদ, সবেতেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতেই বেশি পছন্দ মুখ্যমন্ত্রীর।
এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে উত্তর ও দক্ষিণ কলকাতায় দুটি গুরুত্বপূর্ণ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি ও সিএএ লাগু করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে তা করতে হবে।’ একইসঙ্গে ভবিষ্যতে আরও তীব্রতর এনআরসি বিরোধী আন্দোলনে নামার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
বেশ কিছু উদ্দেশ্য নিয়ে এই দুটি মিছিলে রাস্তায় হাঁটেন তিনি। একদিকে, সংখ্যালঘু ভোটকে একত্রিত করে নিজেদের ভোটব্যাংকে ফিরিয়ে আনা, অন্যদিকে সিএএ নিয়ে শিক্ষিত ও উদার মানসিকতা সম্পন্ন বাঙালীদের সমর্থন আদায় – এই দুই মূল উদ্দেশ্যকে সামনে রেখেই বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…