দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট মাঠের চারিদিকেই বল মারার ক্ষমতা রয়েছে তার তাই গোটা বিশ্ব তাকে চিনে মিস্টার ৩৬০ নামে। বিশ্ব ক্রিকেটে তার ভক্তকুলের সংখ্যাও অগণিত। কিন্তু সেই ভক্তদের হতাশ করে দুবছর আগে দেশের হয়ে খেলা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। কিন্তু এখনও দেশের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলেন তিনি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মার্ক বাউচার। বাউচার নিযুক্ত হওয়ার পর এবি ডি ভিলিয়ার্সকে অনুরোধ জানান অবসর ভেঙে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা মানসি সুপার লিগেও ডিভিলিয়ার্স দারুন পারফরম্যান্স করেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দুপ্লেসি জানান কথাবার্তা চলছে। খুব শীঘ্রই এবি অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়কের এই বক্তব্যের পর ভক্তগনের মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে তাহলে এবি ডি ভিলিয়ার্স কে কি খেলতে দেখা যাবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু তাহলে তাকে খুব শিগগিরই জাতীয় দলে ফিরতে হবে এবং তারপর দেশের হয়ে কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বিশ্বকাপের আগে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…