বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে গা শিউরে উঠতে পারে আপনার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা মিলেছে এক সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের। এমনিতেই এই সুন্দরবনের বাঘ খুবই শক্তিশালী ও ধূর্ত হয়। সম্প্রতি বাঘের শিকার করার প্রচেষ্টার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হতে পারে আপনার। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি বাঘ লুকিয়ে আছে ঝোপের মধ্যে এবং কিছু হরিণ বসে আছে কিছুদূরে। হরিণটি সেখান থেকে উঠতে শুরু করে, তারপর বাঘটি গোপনে আক্রমণ করে। হরিণ প্রাণ বাঁচাতে নদীর দিকে ছুটে যায় এবং জলে ঝাঁপ দেয়। বাঘও তাকে তাড়া করে নদীতে ঝাঁপ দেয়। হঠাৎ হরিণ জলে লুকিয়ে পড়ে এবং বাঘ তাকে ধরতে পারে না। হরিণ পালিয়ে জল থেকে বেরিয়ে আসে এবং বাঘের হাত থেকে পালিয়ে যায়।
ভাইরাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটি এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটিতে লোকজনও প্রচুর মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘হরিণটি অসাধারণ খেলা খেলেছে’। আরেকজন লিখেছেন, ‘বেচারা বাঘ… এত পরিশ্রমের পরও হাতে কিছু আসেনি’।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…