ক্রমশ কমছে জাতীয় পশুর সংখ্যা, ৮ বছরে মৃত্যু হয়েছে ৭৫০টি বাঘের
শ্রেয়া চ্যাটার্জি – গত ৮ বছরে মৃত্যু হয়েছে ৭৫০ টি বাঘের। ভারতের জাতীয় পশু বাঘ। বনে জঙ্গলে রাজকীয় ধাঁচে তার চলাফেরা। কিন্তু অন্যান্য জীব জন্তুর মত তার জীবন ও সংকটে। কেরালার অন্তঃসত্ত্বা হাতিকে আতশবাজি খাইয়ে মেরে ফেলার ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রত্যেকের কাছে পৌঁছেছে। এই ঘটনাটি যথেষ্ট কষ্টদায়ক। তবে কেন বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের উপরে এইরকমই অত্যাচার চলতে থাকে! ৭৫০ টি বাঘের মধ্যে ১৬৮ বাঘের মৃত্যু হয়েছে চোরা শিকারির কবলে।
মধ্যপ্রদেশের মৃত্যু হয়েছে ১৭৩ টি বাঘের। পশ্চিমবঙ্গেও ১০ টি বাঘের মৃত্যু হয়েছে গত ৮ বছরে। কর্নাটকে মারা গেছে ১১১ টি উত্তরাখণ্ডে, ৮৮ টি তামিলনাড়ুতে, আসামে ৫৪ টি, কেরালায় ৩৫ টি, উত্তরপ্রদেশে ৩৫টি, রাজস্থানের ১৭ টি বাঘ মারা গেছে।
কিন্তু কেন বার বার বন্য প্রাণীর ওপরে এরকম অত্যাচার করা হচ্ছে! তারা তো বন জঙ্গলে থাকে মানুষের তো কোন ক্ষতি করেনা। তবে কেন তাদের উপর এমন নির্মম অত্যাচার? পৃথিবীতে মানুষের থাকার যেরকম অধিকার আছে প্রত্যেকটি বন্যপ্রাণীর সমানভাবে থাকার অধিকার রয়েছে। কেরলের হাতিটিকে মেরে ফেলার ঘটনা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক ছড়িয়ে পড়েছে তাই আমরা ঘরে বসে জানতে পেরেছি। কিন্তু প্রতিদিন, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে যার খবর আমরা কেউ জানতে পারিনা। এগুলি বন্ধ হওয়া প্রয়োজন। বন্যপ্রাণী বন জঙ্গলের একটি অঙ্গ। তারা ছাড়া বন-জঙ্গল অসম্পূর্ণ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…