নিউজ

প্রাক্তন অর্থমন্ত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, শোক প্রকাশ রাষ্ট্রপতির!

অরূপ মাহাত: দীর্ঘদিন ধরেই দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ দুপুর ১২ টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা। এইমস কর্তৃপক্ষ এক মেডিক্যাল বুলেটিন জারি করে গভীর দুঃখের সাথে এখবর জানান। আজ দুপুর ১২ টা ৭ মিনিটে মাত্র ৬৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি গত ৯ আগস্ট থেকে দিল্লি এইমসের একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিমের চিকিৎসাধীন ছিলেন।

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। ভারতের রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় প্রাক্তন অর্থমন্ত্রীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। দেশ গঠনে এক সফল আইনজীবী ও সাংসদ হিসেবে তাঁর ভূমিকারও প্রশংসা করেন তিনি। ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ অমিত শাহ ট্যুইট করে জানান, ‘অরুণ জেটলির অকাল প্রয়াণে আমি অত্যন্ত দুঃখিত, এটা আমার কাছে একটি ব্যক্তিগত ক্ষতি।’ দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন, ‘প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্ষীয়ান নেতা অরুণ জেটলির অকাল প্রয়াণ দেশের পক্ষে একটি অপূরণীয় ক্ষতি।’ পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ নুসরত জাহান, সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ গোটা দেশ।

সিনেমা ছেড়ে কি বিজেপিতে শাহরুখ খান?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026