নিউজ

মুসলিম দেশের পক্ষ থেকে মোদীকে কী দেওয়া হল?

রাজীব ঘোষ: কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে পাকিস্তান বিশ্বের সব মুসলিম দেশগুলিকে একজোট করার জন্য প্রচুর চেষ্টা করেছিল।কিন্তু বিশ্বের কোনো মুসলিম দেশ পাকিস্তানের সেই আবেদনে সাড়া দেয় নি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কোনো মুসলিম দেশে সফরে গেলেন।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের আকাশের উপর দিয়ে উড়ে সংযুক্ত আরব আমীরশাহীতে গিয়ে পৌঁছেছেন।মোদীকে আবুধাবিতে রাজকীয় অভ‍্যর্থনা জানানো হয়।সংযুক্ত আরব আমীরশাহীর যুবরাজ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।

আরব আমীরশাহীর সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে আলোচনা হবে।দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।কাশ্মীর ইস‍্যুতে পাকিস্তানের উদ‍্যোগে আরব আমীরশাহী কোনো সাড়া তো দেয় নি বরং তারা নরেন্দ্র মোদীর এই সফরকে রাজকীয় অভ‍্যর্থনা দিয়ে স্মরণীয় করে রাখলো।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমীরশাহী সেদেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অব জায়েদ প্রদান করলো।দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই এই সম্মান প্রদান করা হয়েছে।

আরব আমীরশাহীর দূত আহমেদ অল বন্না জানান, সৌদি আরব কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ভারতের সিদ্ধান্তে কোনো ভুল আছে বলে মনে করে না।আরব আমীরশাহীর এই বক্তব্যে পাকিস্তান যথেষ্ট ধাক্কা খেয়েছে।কারন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে কাশ্মীর ইস‍্যুতে পাকিস্তানের একজোট করার প্রচেষ্টা যে সম্পূর্ণ ব‍্যর্থ সেটা বলার অপেক্ষা থাকে না।

পুড়ছে পৃথিবীর ফুসফুস, বিশ্ব আবহাওয়ায় বিপুল পরিবর্তনের আশঙ্কা!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026