নিউজ

মাত্র ৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে উসেইন বোল্টের রেকর্ড ভাঙলেন ভারতীয় এই যুবক

দক্ষিন ভারতের ঐতিহ্যবাহী খেলা কাম্বালা, সেখানে দৌড় প্রতিযোগিতায় এক যুবকের দৌড়ের গতি এতই দ্রুত যে তা হিসেব করলে তার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন উসেইন বোল্টের তুলনা করা যায়। কর্ণাটকে এক ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতায় এমনই এক কান্ড ঘটল। দলে দলে গ্রাম থেকে আসা ষাঁড়েদের নিয়ে গ্রামের যুবকের এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাতে ২৮ বছরের শ্রীনিবাস নামের এক যুবক ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫০ মিটার দৌড়েছেন। কাদামাটি ভরা জমি দিয়ে বেলাগাম ষাঁড়ের সাথে ছুট। তাতেই বিশ্বচ্যাম্পিয়ন উসেইন বোল্টের রেকর্ড ভাঙলেন এই যুবক।

বোল্ট ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেছেন, যেখানে শ্রীনিবাস ৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছেন। যেখানে দেখা যাচ্ছে, বিশ্ব চ্যাম্পিয়ন উসেইন বোল্টের থেকে তিনি আরও ০.৩ সেকেন্ড আগেই ১০০ মিটার অতিক্রম করতে পেরেছেন। যার জন্য তার সঙ্গে বোল্টের তুলনা চলে আসে। তবে শ্রীনিবাস এই তুলনা মানতে নারাজ।

আরও পড়ুন : দুদিনে খরচ ১০০ কোটি টাকা, ভারত সফরে আসছেন ট্রাম্প

তবে বোল্ট কোনো কিছুর সাহায্য ছাড়াই দৌড়ে এত কম সময়ে বিশ্ব রেকর্ড করেছেন। কিন্তু এই কাম্বালা দৌড় প্রতিযোগিতায় শ্রীনিবাস ষাঁড়ের সাথে দৌড়েছেন। তাই গতি দ্রুত করতে ষাঁড়েও যে ভুমিকা নেই তা বলা ভুল হবে। এই প্রতিযোগিতার কারনে ষাঁড়দের জোরে দৌড়তে বাধ্য করা হচ্ছে, এমনই অভিযোগ তোলেন পশু অধিকার কর্মীরা। যার ফলে কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয় এই দৌড়। কিন্তু কংগ্রেসের আমলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিশেষ বিল পাশ করিয়ে ফের কাম্বালা খেলা চালু করেন। এই খেলার পুরস্কার লাখ লাখ টাকা।

Anirban Kundu

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026