নিউজ

করোনা মোকাবিলায় দেশে পর্যাপ্ত পরিমানে খাবার ও ওষুধ মজুত রয়েছে, জানালেন অমিত শাহ

ভারতবার্তা ওয়েবডেস্ক: এদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তাতে তিনি লক ডাউন আগামী ৩রা মে পর্যন্ত দীর্ঘায়িত করেন। আর এই লকডাউনকে সফল করতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটারে একটি ট্যুইট করেন। তিনি বলেন, ‘লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও চিন্তার কোনো কারন নেই, দেশে পর্যাপ্ত পরিমানে খাবার ও ওষুধ মজুত রয়েছে।’ তাই স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে এই লকডাউন সফল করার জন্য সমস্ত নিয়মাবলী পালন করতে বলেছেন।

এদিকে দেশে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। ১০,০০০ পেরিয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ছাড়িয়েছে ৩৩৯। গত শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের বৈঠকে অনেক রাজ্যই তাদের লকডাউনের মেয়াদকে দীর্ঘায়িত করে। তবে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রধানমন্ত্রী আগামী ৩রা মে পর্যন্ত সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সমস্ত রাজ্যকে এই সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যতটা সম্ভব গরীব মানুষদের পাশে দাঁড়ান। দুস্থদের সাহায্য করুন ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখুন। অমিত শাহ, দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের, সংবাদমাধ্যম ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। দেশ এই সংকটময় অবস্থাকে কাটিয়ে উঠবে বলেই তিনি আশাপ্রকাশ করেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026