বিনোদন

লকডাউনে হাজার জন দরিদ্র মানুষের খাবারের দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

কৌশিক পোল্ল্যে: বর্তমানে ভারতসহ গোটা বিশ্ব এমন এক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে যার বিভীষিকা পৃথিবীবাসীকে ক্রমাগত নাড়িয়ে দিয়ে যাচ্ছে, এই বুঝি মৃত্যুডঙ্কা বাজল বলে। চিন, ইতালি কিংবা আমেরিকা, ফ্রান্সের মতো শোচনীয় অবস্থা এদেশে হয়নি ঠিকই, তবু ঘাড়ে নিশ্বাস ফেলছে আতঙ্ক; দশ হাজার মানুষ মারনব্যাধি করোনায় আক্রান্ত, সেই সংখ্যাটাও কি কম কিছু!

এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে দেওয়া বক্তৃতায় জানিয়েছেন টানা ২১ দিন লকডাউন চলার পর আবারো ১৯ দিনের জন্য লকডাউন চলতে থাকবে। দেশের বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করেই এই সিদ্ধান্তে এসেছেন মোদি সরকার। কাজেই সম্ভাব্য ৩০ শে এপ্রিল নয়, একেবারে ৩রা মে অবধি চলবে লকডাউন। সেই মেয়াদ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে এলে লকডাউন উঠে যেতে পারে আশিংক বা সম্পূর্নভাবে।

লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় আরও বেশি দুর্ভোগের শিকার হলেন হতদরিদ্র শ্রমিক ও দিনমজুরেরা, একথা শিকার করে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এবার এই বিপদের দিনে দরিদ্র মানুষদের ত্রাতারূপে এগিয়ে এলেন মুন্না ভাই ওরফে সঞ্জয় দত্ত। দুর্দিনে না খেতে পাওয়া মানুষদের দেবদূতের ভূমিকা পালন করতে এগিয়ে এলেন যথাসাধ্য প্রয়াসে।

চরম অর্থকষ্টে ভুগতে থাকা পরিবারগুলির মোট এক হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন সঞ্জুবাবা। এতে করে উক্ত মানুষেরা উপকৃত হবেন বলে আশাবাদী অভিনেতা। বেড়ে যাওয়া লকডাউনের দিনগুলিতেও একইভাবে ওদের মুখে অন্ন তুলে দেবেন সঞ্জয় দত্ত। অভিনেতা বলেন, “গোটা দেশ সঙ্কটের মধ্যে। সকলেই নিজের নিজের মতো করে সাহায্য করার চেষ্টা করছেন। আমিও তাই করছি। যদিও খুব বড় কিছুই করতে পারছি না। কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026