শ্রেয়া চ্যাটার্জি – ১৮৯১ সালের এপ্রিল মাসের ১৪ তারিখে জন্ম হয়েছিল বি.আর. আম্বেদকর এর। যার পুরো নাম ভিমরাও রামজি আম্বেদকর। তবে তিনি বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত। আজকে তারই ১২৯ তম জন্মদিন।
প্রতিবছর আম্বেদকর এর জন্মদিন পালন করা হয়, তার অগুনিত অবদানের জন্য। আম্বেদকর জয়ন্তি, ভীম জয়ন্তী নামেও পরিচিত। ২০১৫ সাল থেকে এই দিনটি সাধারণের ছুটির তালিকায় যোগ হয়। আমাদের দেশে দলিতদের সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আম্বেদকর এই মানুষটির ভূমিকা অপরিসীম। দলিতদের অধিকার নিয়ে লড়াই করার পাশাপাশি ভারতীয় সংবিধান তৈরি করতে তার অবদান কিছু কম নয়।
কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে তিনি ইকোনমিক্স এর উপর ডক্টরেট করেন। তিনি আইন, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এর উপরে পড়াশোনা করেছিলেন। ১৯৫৬ সালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি বহুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং পরে তিনি বিছানা নেন। বৌদ্ধ ধর্মের উপর তিনি একটি বই লেখেন The Buddha and his Dhamma. ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর তিনি তার দিল্লির বাড়িতে মৃত্যুবরণ করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…