নিউজ

ভয়ের কোন কারন নেই, আগামী তিন মাসে আমার কাজ দেখুন

অভিনেত্রী এবং রাজনৈতিক নেত্রী নুসরত জাহান বলেছেন যে কোনও সামাজিক কারণেই তিনি ট্রোলড হওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতে কখনও ভয় পান নি।

তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে গত বছরের জুনে সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে হিন্দু বিবাহের প্রতীক সিঁদুর এবং মঙ্গলসূত্র পরার কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলড হতে হয়েছিলো। এছাড়াও ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যও তাকে নিয়ে বেশ সমালোচনা করা হয়েছিল।

আরও পড়ুন : মমতা-মোদী এক মঞ্চে, মমতাকে কটাক্ষ বঙ্গ বিজেপির

এরপর তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি কখনই ট্রোল হওয়ার ভয় পাইনি, কারণ ট্রলিংকে আমি কোনও গুরুত্বই দিই না।” নুসরত জাহানের বিরুদ্ধে বড়দিনের সন্ধ্যার অনুষ্ঠানে বসিরহাটে কোনো কাজ না করার অভিযোগ আনা হয়।

এই সমালোচনার উত্তরে তিনি টুইট করে বলেন, “আপনাদের কথার সত্যতা যাচাই করুন। আগামী তিন মাসে আমার কাজ দেখা যাবে। একদিনে কখনো পরিবর্তন আসেনা। অভিনেতা বা রাজনৈতিক নেতারা কোনো জাদুকর নয়। যাইহোক আমি সবসময় ইতিবাচক দিক উদযাপন করি। এরপর অবশ্যই আপনারা আমার সমালোচনা করবেন না। জীবনকে উপভোগ করুন। ইশ্বর মঙ্গলময়। মেরী ক্রিশমাস।”

সংসদে শাড়ি এবং সিঁদুর পরা নিয়ে সমালোচনার বিরুদ্ধে তার টুইট সম্পর্কে জানতে চাইলে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “আমি সবসময় অন্তর্ভুক্তিমূলক ভারতের পক্ষে কথা যা ধর্ম, বর্ন ও জাতের উর্ধ্বে। এই বিষয় নিয়ে আমার অবস্থান কখনোই পাল্টাবে না।”

Anirban Kundu

Recent Posts

১৪ জুনের আগে আধার আপডেট না করলে ফাইন! UIDAI-র বড় নির্দেশ

আধার কার্ড এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। ব্যাঙ্কিং থেকে সরকারি পরিষেবা—সব ক্ষেত্রেই এর…

April 17, 2026

ড্রোনে নজরদারি বন্দে ভারত এক্সপ্রেসে! নিরাপত্তায় বড় পদক্ষেপ রেলের

দেশের অন্যতম আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এখন যাত্রীদের প্রথম পছন্দ। তবে…

April 17, 2026

তপ্ত বৈশাখে ফের ঝড়-বৃষ্টির দাপট! কমবে কি তাপমাত্রা? আগামীকালের আবহাওয়ার বড় আপডেট

বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল বাংলা। তবে এই গরমের মধ্যেই ফের আবহাওয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে…

April 17, 2026

DA মামলায় রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, সামনে এল অর্ডার কপি

বাংলার বকেয়া মহার্ঘ্য ভাতা (DA) মামলায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে…

April 17, 2026

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026