মার্চ মাস শেষ হয়ে গেলেও প্রবল দাবদাহে রীতিমতো নাজেহাল হচ্ছে বাঙালিরা। বাংলায় দিনের পর দিন তাপমাত্রার পারদ ক্রমশ লাফিয়ে বাড়ছে। ভ্যাপসা গরমে প্রাণ যেন ওষ্ঠাগত। তবে এই সময় স্বস্তির খবর শোনান আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আগামী ১৪-১৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝড়বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি মিলবে। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই মনে করছে আবহাওয়াবিদরা।
আলিপুর আওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আজ অর্থাৎ সোমবার একাধিক জেলায় রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী বুধবার থেকে রাজ্যে নামবে বৃষ্টি। এতদিন শুষ্ক গরমে বাঙালি যেমন নাজেহাল হচ্ছিল ঠিক তেমন চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের ঝড়-বৃষ্টির জেরে প্যাচপ্যাচে গরম অনুভব করতে হবে বঙ্গবাসীকে। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে। এই কিছুদিন সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি হলেও সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬.২ ডিগ্রী সেলসিয়াস যা সাধারণের তুলনায় ১ ডিগ্রী বেশি হবে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস।
আগামী কয়দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…