2019 সালে আমির খান (Amir khan)-এর স্ত্রী ও পরিচালক কিরণ রাও (kiran rao)-কে সরিয়ে ‘মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ’-এর অধ্যক্ষ-র পদে বসানো হয়েছিল দীপিকা পাড়ুকোন (Deepika padukone)-কে। কিন্তু সম্প্রতি দীপিকা একাধিক ফিল্ম সাক্ষর করেছেন। এছাড়াও তিনি অনেকগুলি ব্র্যান্ড এনডোর্সমেন্টের সঙ্গেও যুক্ত রয়েছেন। ফলে এই মুহূর্তে তাঁর পক্ষে ‘মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ’ বা ‘মামি’-কে সময় দেওয়া এবং অধ্যক্ষ-র দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে ‘মামি’-র অধ্যক্ষ-র পদ থেকে ইস্তফা দিলেন দীপিকা।
ইন্সটাগ্রামে নিজের একটি ছবি দিয়ে এই বিষয়ে বিবৃতি প্রকাশ করে দীপিকা বলেছেন, ‘মামি’-র অধ্যক্ষ-র দায়িত্ব পালন করতে গিয়ে শিল্পী হিসাবে তিনি সমৃদ্ধ ও সম্মানিত হয়েছেন। এমনকি সমগ্র বিশ্বের চলচ্চিত্র মুম্বই শহরে একত্রিত করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। কিন্তু অধ্যক্ষ পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য যে নিষ্ঠা ও সময় প্রয়োজন, তার ক্রমশ অভাব দেখা দিচ্ছে তাঁর কাছে। ফলে তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
দীপিকা জানিয়েছেন, ‘মামি’-র অধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ালেও ‘মামি’-র সঙ্গে তাঁর সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। আগামী 4 ঠা জুন মুক্তি পেতে চলেছে দীপিকা ও রণবীর সিং (Ranveer singh) অভিনীত ফিল্ম ‘83’। ভারতীয় ক্রিকেট কিংবদন্তী কপিল দেব (Kapil dev)-এর বায়োপিক ‘83’। এই ফিল্মে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং ও কপিলের স্ত্রী রোমি দেব (Romi Dev)-এর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…