রাজ্য

নয়া চাল, নিষেধাজ্ঞা সময়সীমার ৩০ মিনিট পরেই জনসভা করবেন মমতা

একুশে বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে বাংলায়। ইতিমধ্যেই চার দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই চার দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি এবং তৃণমূল বিজেপির দ্বন্দ্ব নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। তারমধ্যে জোড়াফুল শিবিরের সাথে ঠান্ডা যুদ্ধ চলছে নির্বাচন কমিশনের। তবে এরমধ্যে গতকাল রাত্রে হঠাৎই নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ ঘন্টা কোন নির্বাচনী প্রচার করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের এই সিদ্ধান্তের নিন্দা করে আজ গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন।

তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৮ টা অব্দি প্রচার করতে পারবে না। তবে কালকের দিনটিকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চায় না তৃণমূল সুপ্রিমো। তাই তিনি আগামীকাল রাত সাড়ে ৮ টায় প্রচার শুরু করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি কালকে রাত্রেবেলা বিধাননগরে প্রচার করবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রীর চার জায়গায় জনসভা করার কথা ছিল। তবে তার মধ্যে বিধাননগর ছিল। আজ অর্থাৎ মঙ্গলবার মমতার কৃষ্ণগঞ্জ, বারাসাত, কল্যাণীর সভা বাতিল হয়ে গেছে। ভোট প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন এত রাত অব্দি জনসভা করেননি।

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে একটি বিস্ফোরক টুইট করেন। তিনি টুইটারে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেছেন, “নির্বাচন কমিশনের ও গণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি আগামীকাল বেলা ১২ টা ব থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026