জীবনযাপন

কথাতেই আছে ‘খালি পেটে জল ও ভরা পেটে ফল’। কিন্তু যদি খালি পেটে ফল খাওয়া হয়! তাহলে কি হয়?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : যে কোনো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এ কথা আমরা সকলেই জানি। কিন্তু এই ফল খাওয়া নিয়ে অনেকে অনেক রকম অভিমত পোষণ করে থাকে। যেমন- অনেকের মতে রাতের বেলা ফল খাওয়া নিষিদ্ধ, আবার কারো কারো মত অনুযায়ী খালি পেটে ফল খেলে অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে পুষ্টিবিদদের অভিমত অনুযায়ী পুষ্টিগুণে ভরপুর ফল কিছু নিয়ম মেনেই খাওয়া উচিত। দেখে নিন কি কি সেই নিয়ম-

প্রথমতঃ পুষ্টিবিদদের মতে ফল খাওয়ার সেরা সময় হচ্ছে সকাল বেলা ঘুম থেকে ওঠার পর। তবে ফল খাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ জল পান করা আবশ্যক। সারারাত শরীর জল হীন অবস্থায় থাকার ফলে শরীর শুষ্ক হয়ে যায়। তাই সকালে উঠে শরীরকে আদ্রতা প্রদান করা সর্বপ্রথম জরুরি। তাই জল খাওয়ার পর যদি ফল খান এতে শরীরের ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে শুরু হয় ফলে তাড়াতাড়ি ঘুম কেটে যায় ও শারীরিক ক্লান্তি ভাব দূর হয়ে শরীর তরতাজা হয়ে ওঠে। এক্ষেত্রে কোনো চা বা কফি খাওয়ার প্রয়োজন পড়ে না। কমলালেবু, শশা কলা ইত্যাদি ফল সকালবেলা খাওয়াই যায়। এক্ষেত্রে অ্যাসিডিটি হওয়ার কোন সম্ভাবনা থাকে না, বরং সকালবেলা চা বা কফি খেলেই সেই সম্ভাবনা বেশি থাকে।

দ্বিতীয়তঃ ব্যায়াম করতে যাওয়ার আগে একটি আপেল বা কলা খেলে তা শরীরে প্রয়োজনীয় এনার্জি প্রদান করে থাকে। এছাড়া শুকনো ফল হিসেবে বাদাম, কিশমিশ বা খেজুর খাওয়া যায়। এগুলি শরীরে যথেষ্ট শক্তি সরবরাহ করে। এই সময় এই সমস্ত রকম পুষ্টিগুণ শরীর সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা রাখে।

তবে অনেকের ক্ষেত্রে ফল খেলে অ্যাসিডিটি সমস্যা হয়ে থাকতেই পারে। এরকম সমস্যা যাদের আছে তারা ফলের সঙ্গে চিনি, নুন বা দই মিশিয়ে খাবেন না। এছাড়া ফল খাওয়ার সাথে সাথে জল পান করা থেকে বিরত থাকুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026