Categories: নিউজ

পূজোর আগে শিক্ষক নিয়োগ কী হতে চলেছে? জানিয়ে দিল উচ্চ আদালত

যত সময় যাচ্ছে ততই যেন জটিল হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া চলছে না, এই অভিযোগ নিয়ে একাধিক পিটিশন জমা পড়েছে উচ্চ আদালতে। নিয়োগ প্রার্থীদের দাবি, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগকে কেন্দ্র দূর্নীতি চরম আকার ধারণ করেছে।

অপেক্ষাকৃত কম নাম্বার পাওয়া প্রশিক্ষণহীন প্রার্থীরা ভেরিফিকেশন ও ইন্টারভিউতে ডাক পেলেও তার থেকে বেশি নাম্বার পাওয়া ও প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। এই অভিযোগ নিয়ে নিয়োগপ্রার্থীদের তরফে আদালতে যাওয়া হলে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ।

গতকাল, শুক্রবার এই মামলার শুনানি ছিল। মনে করা হচ্ছিল এদিন জট কাটতে পারে। কিন্তু সেই আশা সফল হয়নি। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতের নির্দেশ মেনে সফল চাকরীপ্রার্থীদের সমস্ত তথ্য পিডিএফ আকারে জানাতে সম্মত হলেও, মামলাকারীদের আইনজীবী সমস্ত পিটিশনারের ভেরিফিকেশন ও ইন্টারভিউ নিশ্চিত করতে সওয়াল করেন।

জট না কাটায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শেষ পর্যন্ত মামলার শুনানির তারিখ পিছিয়ে দেন। আগামী ২৬ শে সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি হবে। তবে এদিনের শুনানিতে আগের স্থগিতাদেশ না ওঠায় পূজোর আগে আর কোনমতেই নিয়োগ সম্ভব নয় বলে মনে করছে অভিজ্ঞ মহল।

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন দেবশ্রী রায়! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026